বাংলাদেশ

আইনশৃঙ্খলা স্বাভাবিক করার কাজটি পুলিশকেই করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও পুলিশ প্রধানের মধ্যে আলোচনা, উভয় পক্ষই হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি ও পুলিশ প্রধানের মধ্যে বৈঠক, উভয় পক্ষই শান্তিপূর্ণ পরিবেশে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বিরাজমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুলিশকেই এ কাজটি করতে হবে।

বুধবার ৭ আগস্ট পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।

এসময়, চেইন অব কমান্ড বজায় রেখে পুলিশের প্রতিটি সদস্য যাতে উন্নত মনোবল ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

পুলিশের নতুন মহাপরিদর্শককে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো পরিস্থিতি ও লুটতরাজ বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশও দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মো. আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।

বিষয়:আইজিপি আইনশৃঙ্খলা রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…