চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীর বুকে গুলি করল পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A

উড়িষ্যার বর্তমান স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগরের গান্ধী চকের কাছে একজন সহকারী সাব ইন্সপেক্টরের হাতে গুলিবিদ্ধ হন।

আজ রবিবার বেলা ১টার দিকে তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তাকে গুলি করা হয় এবং তার বুকে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং পরে তাকে বিমানযোগে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়।

ব্রজরাজনগর মহকুমা পুলিশ অফিসার গুপ্তেশ্বর ভোই সাংবাদিকদের বলেন, “পুলিশের সহকারী উপ-পরিদর্শক গোপাল দাস মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। মন্ত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।” গোপাল দাসকে স্থানীয়রা ধরেছে, এবং সে পুলিশ হেফাজতে আছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, স্বাস্থ্যমন্ত্রী তার গাড়ি থেকে বেরিয়ে আসার সময় তাকে গুলি করা হয়। তবে এই হামলার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

ঘটনাস্থল থেকে প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা গেছে, আহত মন্ত্রীর বুক থেকে রক্তক্ষরণ হচ্ছে এবং তিনি অচেতন ছিলেন। লোকজন তাকে তুলে একটি গাড়ির সামনের সিটে বসানোর চেষ্টা করছে।

একটি পাবলিক গ্রেভিন্স অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব দাস। একজন প্রত্যক্ষদর্শী জানায়, “তিনি এলে তাকে স্বাগত জানাতে ভিড় জমে যায়। হঠাৎ গুলির শব্দ শোনা গেল। আমরা একজন পুলিশ সদস্যকে কাছ থেকে গুলি করার পর পালিয়ে যেতে দেখেছি।”

Reneta

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক হামলার নিন্দা করেছেন এবং অপরাধ শাখাকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “আক্রমণের দুর্ভাগ্যজনক ঘটনায় আমি মর্মাহত। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। ক্রাইম ব্রাঞ্চকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থলে যেতে বলা হয়েছে।”

ঘটনার পর থেকে শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে নব কিশোর দাসের সমর্থকরা নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছে। সমর্থকদের মধ্যে কেউ কেউ দাবি করেছেন যে তাকে ষড়যন্ত্র করে গুলি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়িষ্যাউড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীগুলিগুলিবিদ্ধপুলিশের গুলি
শেয়ারTweetPin

সর্বশেষ

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের বার্তা

জুলাই ২৩, ২০২৬

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT