চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামের জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ২৫, নভেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো, কেন্দ্রস্থলে লতা ও শস্যের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সমাবেশে প্রশাসনকে রাজনৈতিক নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়ে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর গত শনিবার বলেন, “যার যার নির্বাচনি এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। পুলিশকে আপনার পিছনে পিছনে হাটতে হবে, থানার ওসি আপনার প্রোগ্রাম সকালে জেনে নিয়ে আপনাকে প্রটোকল দিবে।” তার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

সংগঠনটি বলছে, এমন মন্তব্য একটি গণতান্ত্রিক দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহারের প্ররোচনা দেয়।

সোমবার ২৪ নভেম্বর রাতে এক প্রতিবাদলিপিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি ছড়িয়ে পড়ার পর তারা বিষয়টি নজরে এনেছে। তাদের ভাষায়, শাহজাহান চৌধুরীর উক্তি ‘উচ্চাকাঙ্ক্ষামূলক ও পুলিশের জন্য অবমাননাকর’।

Banglabid

গত ২২/১১/২০২৫ খ্রি. শনিবার একটি রাজনৈতিক দলের সমাবেশে তাদের সাবেক সংসদ সদস্য বলেন, “যার যার নির্বাচনি এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে। পুলিশকে আপনার পিছনে পিছনে হাটতে হবে, থানার ওসি আপনার প্রোগ্রাম সকালে জেনে নিয়ে আপনাকে প্রটোকল দিবে।” যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পুলিশের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংগঠন নিয়ে অতিমাত্রায় রাজনৈতিক বক্তব্যের শামিল।

 

Reneta

গত শনিবার চট্টগ্রামে এক সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, নির্বাচন এলাকায় প্রশাসনকে রাজনৈতিক নিয়ন্ত্রণে আনতে হবে যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করে, সংবিধান ও আইনের ভিত্তিতেই বাংলাদেশ পুলিশ পরিচালিত হয়। গত ১৭ বছরে পুলিশের কিছু উচ্চাকাঙ্ক্ষী সদস্যকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রবণতা দেখা গেলেও ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পুলিশ আগের তুলনায় আরও নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালন করছে।

তারা জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ কোনো রাজনৈতিক দল বা মতের প্রতি পক্ষপাত না করে দায়িত্ব পালন করছে। এখন পুলিশ আইন, বিধি, জনস্বার্থ ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াত নেতাপুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনবক্তব্যেশাহজাহান চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT