চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবপাচারকারী ধরতে জার্মানিতে পুলিশের অভিযান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ন ০৫, ডিসেম্বর ২০২৪
আন্তর্জাতিক
A A

সন্দেহভাজন মানবপাচারকারীদের গ্রেপ্তারে জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া ও বাডেন ভুর্টেমবার্গ রাজ্যে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) পুলিশের মুখপাত্র অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

ইউরোপোলের তথ্য অনুসারে, জার্মানিতে অবস্থানরত পাচারকারীরা অভিবাসনপ্রত্যাশীদের ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পাচারের উদ্দেশে ছোট নৌকা কিনে একটি স্থানে জড়ো করেছিল।

পুলিশ এক বিবৃতিতে এই চক্রটির বিরুদ্ধে ‘নিম্নমানের ছোট নৌকা ব্যবহার করে মধ্যপ্রাচ্য ও পূর্ব আফ্রিকা থেকে ফ্রান্স ও যুক্তরাজ্যে অনিয়মিত অভিবাসী পাচারের’ অভিযোগ তুলেছে।

ইউরোপোল ও ফরাসি নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে অভিযানগুলোতে অভিযুক্ত একটি ইরাকি-কুর্দি অপরাধী নেটওয়ার্ককে ধরার চেষ্টা চালায়।

জার্মান পুলিশ ইতিমধ্যে ১০ টিরও বেশি ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার এই অভিযানকে ‘অভিবাসীদের নিষ্ঠুর আন্তর্জাতিক চোরাচালানের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ’ বলে বর্ণনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “চক্রগুলো মানুষকে ছোট নৌকায় করে চ্যানেল পাড়ি দেয়ার জন্য পাঠাচ্ছে ও তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।”

Reneta

আগামীতেও এমন অভিযান চালু থাকবে জানিয়ে তিনি বলেন, “মানুষের দুর্দশায় এই অসাধু বাণিজ্যের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিতে থাকবো।”

ব্রিটিশ সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ৩৩ হাজার ৬৮৪ জন অভিবাসনপ্রত্যাশী ছোট নৌকার মাধ্যমে ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন।

ছোট নৌকায় গাদাগাদি করে বসায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। ফরাসি দৈনিক লো পারিসিয়ে-র তথ্যানুসারে, এবছর অন্তত ৭২ জন অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল অতিক্রম করার সময় নৌকাডুবিতে মারা গেছেন।

সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।

Jui  Banner Campaign
ট্যাগ: জার্মানিপুলিশের অভিযানমানবপাচারকারী
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়ার ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮ বছর পর হারাল জিম্বাবুয়ে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

৩৫ মিনিটেই ভিউ মিলিয়ন পার, রেকর্ড ভাঙলো যে নাটক!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবদল নেতাসহ আহত ১০

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

এই প্রথম গোপালগঞ্জের ৩টি আসনেই বিজয়ী বিএনপি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT