চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের অস্ত্র ছিনিয়ে নিল দুর্বৃত্তরা, ৩ পুলিশ আহত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৫৫ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৩
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার পুলিশ কন্ট্রোল রুমের প্রবেশদ্বার, পুলিশ সদস্যরা আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্রধারী অপরাধীকে আটকের চেষ্টাকালে দুর্বৃত্তদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় দূর্বৃত্তরা এক পুলিশ থেকে অস্ত্রও ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার মধ্যরাতের পর চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহছনিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম।

আহত পুলিশ সদস্যরা হলেন- চকরিয়া থানার এসআই শামীম আল হাসান, কনস্টেবল তারিকুল ইসলাম ও মোহাম্মদ মামুন। তবে আটককৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।

আহতদের বরাতে পুলিশ সুপার বলেন, মঙ্গলবার মধ্যরাতে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহছনিয়াকাটা এলাকায় পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এসময় সড়কের পাশে ধারালো দা ও আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে দেখতে পেয়ে পুলিশ সদস্যরা আটকের চেষ্টা চালায়। এতে লোকটি ধাওয়া খেয়ে স্থানীয় গ্রামের ভিতর ঢুকে পড়ে। পরে পুলিশ ওই অস্ত্রধারী লোককে আটকের জন্য গ্রামটির ভিতরে অভিযানে নামে। এসময় ৪০ থেকে ৫০ জন লোক সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা চালায়। লুট করা হয় এক পুলিশ সদস্যের অস্ত্র। এতে দূর্বৃত্তদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।

পুলিশ সুপার বলেন, খবর পেয়ে পুলিশের অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে পৌঁছে হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালায়। এতে ঘটনায় জড়িত সন্দেহে ১৪ নারী-পুরুষকে আটক করা হয়। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রাতেই কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশের লুন্ঠিত অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান মোহাম্মদ মাহফুজুল ইসলাম।

তবে চকরিয়া থানার সামনে আটক কয়েকজনের অভিভাবকরা জানান, গ্রেপ্তার কৃতদের অধিকাংশই হামলার সাথে জড়িত নয়। তারা বলেন, আসল অপরাধীরা যেন পার পেয়ে না যায়। সে সাথে যারা ঘটনার সাথে জড়িত নয় তাদের প্রতি যেন সুবিচার করা হয়।

ট্যাগ: কক্সবাজারচকরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘যুক্তরাজ্যের জনগণকে মেনে নিতে হবে যে তারা দরিদ্র’

পরবর্তী

ম্যানসিটি-আর্সেনাল: পরিসংখ্যান কী বলছে

পরবর্তী
প্রতিদ্বন্দ্বী ফুটবল খেলোয়াড়রা মাঠে বলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটি-আর্সেনাল: পরিসংখ্যান কী বলছে

তিতাস গ্যাসের গ্যাস চুলার জ্বলন্ত ছবি, নিরাপত্তা নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাসের চুলা জ্বালাতে তিতাস গ্যাসের বিশেষ নির্দেশনা

সর্বশেষ

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT