মানিকগঞ্জে পুলিশ-বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া

মানিকগঞ্জে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় ধাওয়া-পালটা ধাওয়া চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
মানিকগঞ্জে বিএনপি কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ গ্রেপ্তার করেছে বিএনপির তিন কর্মীকে।
বৃহস্পতিবার লা এগারোটার দিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির মিছিলে বাধা দেওয়ায় জের ধরে এই ঘটনা ঘটে।
সকালে বিএনপির একটি মিছিল জেলা কার্যালয়ের দিকে যাওয়ার পথে খালপার মোড় এলাকায় পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ ও বিএনপি নেতাদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে মিছিলের পিছন থেকে ইট পাটকেল ছোড়া হয়। পুলিশও লাঠিপেটা শুরু করে। মিছিল ছত্রভাঙ্গ করতে পুলিশ প্রায় দশ রাউন্ড কাদুনে গ্যাস নিক্ষেপ করে। প্রায় বিশ মিনিট এ অবস্থা চলতে থাকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সেওতা শহীদ তুজু সড়কে কয়েকশ গজ দুরে পুলিশ ও বিএনপি কর্মীরা অব্স্থান করছে।






