চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোভিডে রেকর্ড পরিমাণ প্লাজমা দিয়েছে পুলিশ ব্লাড ব্যাংক: আইজিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারীর সময় পুলিশ ব্লাড ব্যাংক রেকর্ড পরিমাণ ৫ হাজার ১০০ ব্যাগ প্লাজমা দিয়েছে, যা সারা পৃথিবীতে যে কোন প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ। আগামী দিনেও বাংলাদেশ পুলিশ মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের শিরু মিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের মুখ্য আলোচক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সভাপতি ছিলেন পুলিশ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান।

Banglabid

আইজিপি বলেন, পুলিশ ব্লাড ব্যাংক কোভিডের সময় ৫ হাজার ১০০ ব্যাগ প্লাজমা দিয়েছে, যা বিশ্বে কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্লাজমা দেওয়ায় মধ্যে এটি রেকর্ড। মুক্তিযুদ্ধের সময় যেভাবে জাতির পিতার আহ্বানে পুলিশ সসদস্যরা জীবন দিয়েছে, তেমনি প্রতিনিয়ত দেশের আইন-শৃঙ্খলা রক্ষায়ও পুলিশ সদস্যরা পিছপা হননা।

করোনায় চরম বিপর্যয়ের সময় নিজের জীবন বাজি রেখে পুলিশ জন সাধারণের পাশে দাড়িয়েছে। সন্তানরা যেখানে বাবা-মায়ের মরদেহ ফেলে ছেড়ে চলে গেছে, সেখানে পুলিশ সদস্যরা এগিয়ে এসেছেন। পুলিশ সদস্যরা মানুষকে বলেছেন, আমরা বাইরে আছি আপনারা ঘরে থাকুন। এমনকি মানুষের ঘরে খাবারও পৌঁছে দিয়েছে পুলিশ। এছাড়া, অসুস্থ্যদের হাসপাতালে নিয়ে গেছে, নিজেরা জানাজা পড়ে মৃতদের দাফনের ব্যবস্থা করেছে।

তিনি বলেন, পুলিশ সদস্যরা ব্লাডব্যাংকে নিজের রক্ত দিয়ে সাধারণ মানুষের জীবন রক্ষায় বদ্ধ পরিকর। এই ব্লাড ব্যাংক এখন পর্যন্ত ৭০ হাজার ব্যাগ রক্ত দিয়েছে, আগামী দিনেও এভাবে মানুষের পাশে দাড়াতে বদ্ধ পরিকর।

Reneta

এর আগে আজীবন রক্তদাতা হিসেবে পাঁচ শতাধিক ডোনারদের রক্তদান কর্মূচীর উদ্বোধন করেন অতিথিরা। পরে আজীবন রক্তদাতা হিসেবে নিবন্ধনকৃত সদস্যরা শপথবাক্য পাঠ করেন।

অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপিকরোনাভাইরাসপুলিশ ব্লাড ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এসি আনল আইটেল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক ট্রাস্ট ফান্ড চালু

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT