শ্রীলঙ্কা টেনিস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় কলম্বোতে চলছে আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ। আসরে ছেলেদের এককের দ্বিতীয় সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের কাব্য গায়েন। হারিয়েছেন স্বাগতিক লঙ্কার পেইরিস পাত্তিয়াজকে।
কোয়ার্টার ফাইনালে কাব্য গায়েন ৩-৬, ৬-৩, ৬-২ সেটে হারান পেইরিসকে। ছেলেদের এককে বাংলাদেশের আরেক প্রতিযোগী মো. আকাশ হোসেন হেরে গেছেন পাকিস্তানের মুহাম্মদ সায়ানের কাছে। সরাসরি ৩-৬, ৩-৬ সেটে ম্যাচ হারেন আকাশ।
আসরের কোয়ার্টারে উঠেছিলেন বাংলাদেশের আরেক প্রতিযোগী জান্নাত হাওলাদার। শ্রীলঙ্কার আনায়া জোয়ানির কাছে সরাসরি ৩-৬, ১-৬ সেটে হেরে আসর থেকে বিদায় নেন তিনি।







