চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

আবুসালেহ ফাত্তাহ আবুসালেহ ফাত্তাহ
১:১৯ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, পত্রিকা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের জানমাল রক্ষা এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর প্রশংসা করেছেন।

রোববার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন অনুষ্ঠানে অংশগ্রহণ করে অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় সারদা পুলিশ একাডেমিতে নবীন পুলিশ সদস্যদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্যে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও স্মার্ট করে গড়তে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

এই কুচকাওয়াজে প্যারেড অ্যাডজুটেন্ট সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেন এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শুভ্র দেব প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

কুচকাওয়াজে ১২ জন নারী কর্মকর্তাসহ ৯৭ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারেড পরিদর্শন শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

এর মধ্যে এক বছর মেয়াদী এই প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জন করায় বেস্ট একাডেমিক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর কবির, অশ্বারোহণে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাট সাজ্জাদুর রহমান, বেস্ট ইন ফিল্ড শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শুভ্র দেব, বেস্ট স্যুটার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রাসেল রানা এবং বেস্ট প্রবেশনার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাকিবুল আলম ভূঁইয়াকে ট্রফি প্রদান করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, নৌ- পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ডেপুটি স্পীকার শামসুল হক টুকু, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল আবু হাসান মুহম্মদ তারিকসহ পুলিশের ঊর্ধ্বর্তন কর্মকর্তা এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, নবীন অফিসারদের অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী-ভাষণরাজশাহী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিযোগ থেকে অব্যাহতি, মুক্তির অপেক্ষায় ইরানি নির্মাতা জাফর পানাহি

পরবর্তী

বিয়ে নিয়ে মুখ খুললেন জায়েদ খান

পরবর্তী
জায়েদ খান বিয়ে নিয়ে মুখ খুলেছেন, হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে নিয়ে মুখ খুললেন জায়েদ খান

ম্যানচেস্টার ইউনাইটেডের কাসেমিরো গোলের জন্য চেষ্টা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডকেই পাল্টে দিয়েছেন কাসেমিরো

সর্বশেষ

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬

দুই প্রজন্মের মাঝে ভালোবাসার সেতুবন্ধন

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT