প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে এলেও বিএনপিকে চা খাওয়ানো হবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে পরোক্ষভাবে আলোচনার প্রস্তাব হিসেবেই দেখছেন বিশিষ্টজনেরা। বক্তব্যের পর বিএনপির প্রতিক্রিয়ায়ও মনে হচ্ছে, নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। তবে বড় ধরনের আন্দোলন না হলে সরকার বিএনপি’র দাবি মেনে নেবে না বলে মনে করছেন তারা।








