বাংলাদেশ

সব ধর্মের শান্তির বিশ্বাস অটুট রাখা আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শান্তির বার্তা দিয়ে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন, যেখানে বিভিন্ন অতিথি উপস্থিত আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সব ধর্মের শান্তির বিশ্বাসকে অটুট রেখে রাষ্ট্র পরিচালনাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খ্রিষ্টান ধর্মাবলম্বী নেতাদের শুভ বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিতেই কাজ করছে তার সরকার।

বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি তাদের বড় দিনের শুভেচ্ছা জানান।

বলেন, শান্তি ও সত্যের পথ ধরে সমান অধিকার নিয়ে সবাই এদেশে বসবাস করবে।

বিষয়:বড়দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…