চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে ‘নির্দোষ’ রায় পেলেন ব্লাটার-প্লাতিনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

জালিয়াতির অভিযোগে ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার ও ভাইস প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি যখন সাজা ভোগের প্রহর গুনছিলেন, তখনই পেলেন সুখবর। আদালত তাদের নির্দোষ বলে রায় দিয়েছেন।

শুক্রবার সুইজারল্যান্ডের আদালতে উপস্থিত হয়ে রায় শোনার পর ব্লাটার বলেন, ‘আমি আমার জীবনের সবকিছুতে নির্দোষ নই। তবে এই ক্ষেত্রে আমি নির্দোষ।’

রায়ের পর প্লাতিনি বলেছেন, ‘আমি আমার সকল প্রিয়জনের জন্য আমার আনন্দ প্রকাশ করতে চাই। সাত বছরের মিথ্যা ও কারসাজির পর অবশেষে সঠিক বিচার হয়েছে। আমার লড়াই অন্যায়ের বিরুদ্ধে। আমি প্রথম ম্যাচে জিতেছি।’

Banglabid

‘এক্ষেত্রে এমনকিছু অপরাধী আছে, যারা এই বিচারের সময় হাজির হয়নি। তারা আমার উপর নির্ভর করুক, আমরা আবার দেখা করব। কারণ আমি হাল ছাড়ব না এবং সত্যের সন্ধানে যাব। বিশ্বাস করুন, বিশ্ব ফুটবলের কিংবদন্তি থেকে শয়তান হয়ে যাওয়া খুব কঠিন। বিশেষ করে যখন এটি আপনার কাছে সম্পূর্ণ অন্যায়ভাবে আসে।’

২০২০ সালে সকার ওয়ার্ল্ড বডির করা এক অভিযোগের ভিত্তিতে জুরিখের আদালতে বিচার শুরু হয় ব্লাটার-প্লাতিনির।

প্রসিকিউটররা ব্লাটারের বিপক্ষে অভিযোগ এনেছিলেন, তিনি ১৭ বছর ধরে ফিফার নেতৃত্ব দিয়েছেন এবং প্লাতিনিকে ২০১১ সালে ২.২ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক দিয়ে ফিফার জন্য বেআইনি কাজ করেছিলেন।

Reneta

ব্লাটার তখন বলেছিলেন, অর্থ দেয়ার বিষয়টি ছিল জেন্টলম্যান্স এগ্রিমেন্ট। ১৯৯৮ সালে প্লাতিনিকে নিজের প্রযুক্তিগত উপদেষ্টা হতে বলেছিলেন ব্লাটার।

৮৬ বর্ষী ব্লাটারের বিরুদ্ধে ফিফা ওয়ার্ল্ড ফুটবল মিউজিয়ামের অব্যবস্থাপনা নিয়েও অভিযোগ উঠেছিল। একই অভিযোগ ছিল তার সময়কার ফিফা মহাসচিব জেরোম ভালকের দিকেও। এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে সুইজারল্যান্ডের আর্থিক সংবাদের একটি ওয়েবসাইট।

ফ্রান্সের সাবেক অধিনায়ক প্লাতিনির বিরুদ্ধেও আছে একাধিক অভিযোগ। আর্থিক অনিয়মের অভিযোগে আগে পাঁচ বছরের শাস্তি পেয়েছেন উয়েফার সাবেক সভাপতি।

গত মাসে বেলিনজোনার সুইস ফেডারেল আদালতে শাস্তি পান ৬৭ বর্ষী প্লাতিনি। দুর্নীতির অভিযোগে ফিফাকে ২.২ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন প্রসিকিউটর থমাস হিল্ডব্র্যান্ড।

ব্লাটার ও প্লাতিনি সবসময়ই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছিলেন। ২০১৫ সালে তাদেরকে ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছিল।

২০১১ সালে প্লাতিনিকে সাবেক ফিফা সভাপতি ব্লাটারের অর্থ দেয়ার বিষয়ে তাদের ১১ দিনের বিচার কাজ সুইজারল্যান্ডের বেলিনজোনার ফেডারেল ফৌজদারি আদালতে চলছিল, যা ২২ জুন শেষ হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফাপ্লাতিনিফিফাব্লাটারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ

আগস্ট ১৬, ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, ১২ ঘণ্টা পর বিয়ে

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

ভিডিও কলে টেস্ট জয়ী শান্তদের সাথে কী কথা হল প্রধানমন্ত্রীর

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে শরীরের যেসব অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT