পরিবেশ

প্রধান উপদেষ্টার কার্যালয় প্লাস্টিকের বোতলমুক্ত এলাকা

প্লাস্টিকের বোতল মুক্ত এলাকা, জল সরবরাহের জন্য পানির ফিল্টার ও গ্লাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্লাস্টিকের বোতল মুক্ত এলাকা, জল সরবরাহের জন্য পানির ফিল্টার ও গ্লাস।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্লাস্টিকের বোতলমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে।

এই উদ্যোগের নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা পরিষদের সহকর্মী সদস্যদের প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধ করার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা ইউনূস এই প্রস্তাবকে সমর্থন করে যমুনাকে প্লাস্টিকের বোতলমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় এক সপ্তাহ ধরে প্লাস্টিকের বোতলজাত পানি ব্যবহার বন্ধ বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “প্রথমে আমি ভেবেছিলাম এটি সম্ভব হবে না। তবে এই পরিবর্তনের পরে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে।”

বিষয়:উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…