দেড় মাসের মধ্যে সম্প্রচার কমিশন অধ্যাদেশ পাসের আশ্বাস তথ্য উপদেষ্টার

প্রেস কনফারেন্সে নারী বক্তা সম্প্রচার কমিশন অধ্যাদেশের আশ্বাস দেন, পেছনে বড় পর্দায় তার ছবি দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
আগামী দেড় মাসের মধ্যে সম্প্রচার কমিশন অধ্যাদেশ পাস করার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভয়হীন; স্বাধীন, নীতি-নির্ভর প্রতিপাদ্যে ৬ষ্ঠ সম্প্রচার সম্মেলনের আয়োজন করে দেশের সম্প্রচার সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি।
গণমাধ্যমের উপর হামলা কিছু মহল তাদের কুক্ষিগত স্বার্থের জন্য করে বলে মন্তব্য করে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রচার কমিশন অধ্যাদেশ ও প্রেস কমিশন অধ্যাদেশ পাস করার আশ্বাস দেন।
এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান ও ডেইলি স্টারের কনসাল্টিং কামাল আহমেদ, ইংরেজি দৈনিক নিউএজের সম্পাদক নূরুল কবীর, ব্যারিস্টার সারা হোসেন, ইলিয়াস হোসেন, সদস্য সচিব, তালাত মামুন, আহ্বায়ক, ফাহিম আহমেদ প্রমুখ।
সম্মেলনে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক সুরক্ষা আইন নেই বলেই গণমাধ্যম হামলার শিকার হয়েছে। আগামী সরকারের কাছ থেকে সব দাবি-দাওয়া আদায় করতে গণমাধ্যমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
আয়োজিত সম্মেলনে সাংবাদিকতার নীতি উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ ও নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন গণমাধ্যমকর্মীরা।
গণমাধ্যমকর্মীরা বলেন, সব আমলেই গণমাধ্যমকে সংবাদ প্রচারে ভয়ভীতি দেখানো হয়েছে, ভয়-ডরহীন সাংবাদিকতার ক্ষেত্রটা অতি জরুরি হয়ে পড়েছে।
বিজেসির সম্প্রচার সম্মেলনে সাংবাদিকতার নীতি-নৈতিকতা বইয়ের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা।






