চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ পূর্বাহ্ন ২২, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ছুটি কাটিয়ে মিয়ামি থেকে ব্রাজিলে ফিরছিলেন নেইমার। সঙ্গে ছিলেন তার বোন রাফায়েলা। বার্বাডোজ থেকে উড়াল দেওয়া ব্যক্তিগত বিমানটি হঠাৎ বাজে আবহাওয়ার সমুখ্খনীন হয়। সে সময় পাইলট জরুরি অবতরণ করলে প্রাণে বেঁচে যান পিএসজির ব্রাজিলিয়ান তারকা।

দুজনেই অক্ষত অবস্থায় উত্তর-পূর্ব ব্রাজিলের একটি ছোট বিমানবন্দরে জরুরি অবতরণ করেন বলে গণমাধ্যমের খবর। যদিও ব্রাজিলের একটি সূত্রের দাবি, বিমানে তারকা ফরোয়ার্ড ছিলেন না। অনেক গণমাধ্যম জানিয়েছে, তার বোনও ছিলেন না বিমানে।

গত সপ্তাহে মিয়ামির সমুদ্রসৈকতে বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি ও বোন রাফায়েলার সঙ্গে দেখা গিয়েছিল ব্রাজিল অধিনায়ককে। ছুটি কাটিয়ে দেশে ফেরার পথে কিছুক্ষণের মধ্যেই খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে তাদের বিমান। প্রচণ্ড ঝাঁকুনি শুরু হলে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। উত্তর-পূর্ব ব্রাজিলের একটি ছোট বিমানবন্দরে জরুরি অবতরণ করে পাইলট।

বিমান ছাড়ার আগে বোন রাফায়েলাকে নিয়ে একটি ছবি তুলেছিলেন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি পোস্টও করেন তিনি। পিএসজি তারকার ব্যক্তিগত এই বিমানটি ঘণ্টায় সর্বোচ্চ ৫৩১ কিলোমিটার গতিতে উড়তে পারে। একটানা ২,৯০০ নটিক্যাল মাইল উড়তে পারে। লিগ্যাসি ৪৫০ মডেলের আট আসনের ছোট বিমানটির মূল্য ১০.৮ মিলিয়ন ডলার।

Jui  Banner Campaign
ট্যাগ: দুর্ঘটনানেইমারপিএসজিবিমানব্রাজিলমিয়ামিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT