চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‌‘ভোট না দিলে পায়ে হেঁটে যেতে পারবেন না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২২
জনপদ, পিরোজপুর
A A
একজন পুরুষ বক্তা মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ভোট না দিলে পায়ে হেঁটে যেতে পারবেন না বলে ভোটারদের হুঁশিয়ারি দিয়েছেন পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার মঠবাড়িয়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী সালমা রহমান হ্যাপির পক্ষে প্রচারণায় এই হুমকি দেন।

তার এই বক্তব্যের পর এলাকায় ও সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে। তবে এই বক্তব্যের বিষয়টি স্বীকার করেছেন মেয়র হাবিবুর রহমান মালেক। তিনি দাবি করেছেন, হুমকি নয় দলের নেতাকর্মীদের প্রতি অধিকারের স্থান থেকে এই বক্তব্য দিয়েছেন। অন্যদিকে এমন বক্তব্যের পর নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন ভোটাররা।

Banglabid

স্যোসাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়- পৌর মেয়র বলছেন, সালমা রহমানের ভাই একজন শহীদ বীর মুক্তিযোদ্ধা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে তার বাবা সরকারি চাকরি ছেড়ে দেন। কারণ, তিনি জালিম সরকারের অধীনে চাকরি করবেন না। সেই মানুষটির মেয়ে এবং আমাদের পরিবারের পূত্রবধূ।

বক্তব্যের বিষয়ে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেক জানান, পায়ে হেঁটে যেতে পারবে না কথা আমি আমার দলের নেতাকর্মীদের বলেছি অধিকারের জায়গা থেকে। কারণ যারা আওয়ামী লীগ করেন আর আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে ভোট দেবেন না, তাহলে তো তিনি নেতৃত্ব মানেন না। আমি অন্য কোনো দলের কাউকে এসব কথা বলিনি। অন্য দলের লোকদের বলার অধিকার আমার নেই। তবে এই বক্তব্যের কারণে শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিতে পারবেন না বলে মনে করছেন অনেকেই।

খোঁজ নিয়ে জানা যায়, অবৈধ সম্পদের মালিকানা এবং পৌরসভায় কর্মকর্তা-কর্মচারী নিয়োগ প্রশ্নে ঘুষ গ্রহণের অভিযোগে হাবিবুর রহমান মালেক এবং তার স্ত্রী নিলা রহমানের বিরুদ্ধে এ দুদক দুইটি মামলা করেছে এবছরের ১৭ মার্চ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাহির কাছে এটি তার সেরা সিনেমা, শুটিংয়ে কেঁদেছিলেন আদর

পরবর্তী

চট্টগ্রামে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

পরবর্তী
চট্টগ্রাম জেলার মানচিত্র ও চ্যানেল আই লোগো, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

ভারতীয় ক্রিকেটার শামি ও যাদব অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শামির করোনা, ফিরলেন যাদব

সর্বশেষ

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT