জনপদ

মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলা: এক জেলে অপহরণ

জেলেদের জলদস্যু হামলার সময় উদ্ধার কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলেরা জলদস্যুদের হামলার পর উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারে হামলা চালিয়েছে জলদস্যুরা। এ সময় জলদস্যুরা ট্রলারের মাছ, জাল, জ্বালানি তেলসহ জিনিসপত্র লুট করে নিশান উদ্দিন নামে এক জেলেকে অপহরণ করে। জলদস্যুদের হামলায় আহত হয়েছে ৫ জেলে।

অপহৃত নিশান উদ্দিন উপজেলার জাহাজমারা ইউনিয়নের ম্যাগপাশন গ্রামের মো. সারু স্যারাং-এর ছেলে।

জেলেরা জানান, ১৬ মাঝিমাল্লা নিয়ে জামসেদ মাঝির ট্রলারটি গত বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) সাগরে মাছ ধরতে যায়। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে ট্রলারে হঠাৎ জলদস্যুরা আক্রমণ করে। কিছু বুঝে উঠার আগে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে অনেককে। এতে ৪ জন সাগরে লাফিয়ে পড়ে ভাসতে থাকে। পরে তাদের উদ্ধার করা হয়। জলদস্যুরা ট্রলারের সকল মালামাল লুট করে নিয়ে যায়। একপর্যায়ে তারা ইঞ্চিনের বিভিন্ন অংশ ভেঙে দিয়ে বিকল করে ফেলে যায়।

এসময় তারা নিশান উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরে জেলেরা অনেক চেষ্টা করে ট্রলারের ইঞ্জিন মেরামত করে ঘাটে ফিরে আসে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, হাতিয়ার দক্ষিণে বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে। এই বিষয়ে জেলেরা এখনও কোন অভিযোগ দেয়নি। তবে, নিখোঁজ জেলের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

বিষয়:জলদস্যু জেলে অপহরণ হাতিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…