চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে মিগ ২১ দুর্ঘটনায় পাইলট নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A
ভারতীয় মিগ ২১ যুদ্ধবিমান আকাশে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় এয়ার ফোর্সের মিগ ২১ লড়াকু বিমান বিধ্বস্ত হয়ে উইং কমান্ডার হর্ষিত সিনহা নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ প্রশিক্ষণ চলাকালীন ওয়েস্টার্ন সেক্টরে (রাজস্থানের জয়সলমীরের নিকটে) বিমানটি ভেঙে পড়ে।

ভারতীয় বিমানবাহিনীর সূত্রে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

চলতি বছরে এ নিয়ে পঞ্চমবার ভেঙে পড়ল মিগ বিমান। এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় এয়ার ফোর্সের টুইটার বার্তায় জানানো হয়, প্রতিষ্ঠানটি হতভাগ্য পরিবারের পাশে আছে।

স্থানীয় পুলিশের বরাতে পিটিআই জানিয়েছে, স্যাম থানার অধীনে ডেজার্ট ন্যাশনাল পার্ক এলাকায় মিগ ২১ লড়াকু বিমানটি বিধ্বস্ত হয়েছে।

বাইসন হচ্ছে মিগ-২১ সিরিজের লেটেস্ট বিমান। মিগ-২১ বাইসন এয়ারক্রাফটের চারটি স্কোয়াড্রন পরিচালিত করে ভারতীয় এয়ার ফোর্স। একটি স্কোয়াড্রনে অন্তত ১৬-১৮টি ফাইটার জেট থাকে। ১৯৬৩ সালে প্রথম সিঙ্গল ইঞ্জিনের মিগ বিমান পেয়েছিল ভারতীয় এয়ার ফোর্স। তবে এই মিগ বিমানকে ঘিরে বার বারই নানা প্রশ্ন উঠেছে। কেন বারবার দুর্ঘটনার মুখে পড়ছে এই মিগ বিমান তা নিয়েও বড় প্রশ্ন উঠছে বলে জানায় হিন্দুস্তান টাইমস।

গত ৬ দশকে অন্তত ২০০ জন পাইলটের প্রাণ কেড়েছে এই মিগ বিমান। এ কারণে একে ফ্লাইং কফিন ও উইডো মেকার হিসাবে ডাকা হয়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল চ্যানেল আই

পরবর্তী

সেন্টমার্টিনে ২ দিন পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

পরবর্তী
সেন্টমার্টিনের সৈকত ও পাথর, শান্ত জলরাশি ও আকাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্টমার্টিনে ২ দিন পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

বরিশালে লঞ্চে অগ্নিকাণ্ডের দৃশ্য, দগ্ধদের ঢাকায় আনা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লঞ্চে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৪১

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT