হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় রাত যাপন করে হাজিরা রওয়ানা হয়েছেন মিনার উদ্দেশে। প্রথম দিন মিনায় পৌঁছে বড় শয়তানকে সাতটি কংকর নিক্ষেপ করছেন হাজিরা। এরপর কোরবানি দিয়ে মাথা মু-ন করে শেষ করবেন হজের মূল আনুষ্ঠানিকতা। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য আজ উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আযহা। বিশ্বের সবচেয়ে বড় ঈদ জামাত হয়েছে মক্কার পবিত্র কাবা ঘরে।







