চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরের উইকেট নিয়ে বেশি কথা বলতে চায় না উইন্ডিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
মিরপুরে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন উইন্ডিজ ক্রিকেটাররা।  ছবি: বিসিবি

মিরপুরে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন উইন্ডিজ ক্রিকেটাররা। ছবি: বিসিবি

মিরপুরের উইকেটে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২০৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭৪ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ হোসেনের ঘূর্ণিতে ১৩৩ রান অলআউট হয়ে গিয়েছিল তারা। এমন পিচে যেকোনো দলের জন্যই খেলা চ্যালেঞ্জিং, মানছে ক্যারিবীয় দল। তবে দ্বিতীয় ম্যাচে উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে জিততে চায় সফরকারী দলটি।

মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় গড়াবে ম্যাচ। আগেরদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন উইন্ডিজ স্পিন অলরাউন্ডার খ্যারি পিয়েরি।

বলেছেন, ‘এই উইকেট স্পিন সহায়ক। তবে আমাদের যেকোনো উইকেটেই খেলতে হবে এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই উইকেট নিয়ে বেশি কথা না বলে, আমাদের নিজেদের খেলার উপর মনোযোগ দিতে হবে এবং সঠিক পরিকল্পনা নিয়ে খেলতে হবে। বাংলাদেশ ২০১১ সাল থেকে এখানে কোনো সিরিজ হারেনি। তাই আমাদের ব্যাটসম্যান এবং পুরো দলকে উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ম্যাচ জেতার চেষ্টা করতে হবে।’

চ্যালেঞ্জ থাকলেও পরের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় কায়রিবীয় দল। আপাতত ভালো জায়গায় বল ফেলে বাংলাদেশ ব্যাটাদের চাপে রাখতে চায় তারা।

পিয়েরি বলেছেন, ‘আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। আমরা দলের কৌশল নিয়েও কথা বলেছি। আগেই বলেছি, আমাদের মানিয়ে নিতে হবে এবং সঠিক জায়গায় বল করে বাংলাদেশের ব্যাটারদের রান করা থেকে বিরত রাখতে হবে।’

‘আমাদের জেতার জন্য যা যা করা দরকার, আমরা তা-ই করব। আমরা পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং পরের দুটি ম্যাচ জেতার জন্য মাঠে নামব। আমাদের মূল লক্ষ্য হল, সঠিক জায়গায় বল করে বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রাখা।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজপিয়েরিবাংলাদেশবিসিবিমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬

মে ৮, ২০২৬

গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় বিএনপি: রিজভী

মে ৮, ২০২৬

নারায়ণগঞ্জে নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

মে ৮, ২০২৬

সেঞ্চুরি তুলে ফিরলেন শান্ত, চালকের আসনে বাংলাদেশ

মে ৮, ২০২৬
ইরানের তেলবাহী জাহাজ ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে পাল্টাপাল্টি হামলার দাবি

ইরানের তেলবাহী জাহাজ ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে পাল্টাপাল্টি হামলার দাবি

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT