চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের প্রথম নারী হেড অফ প্রোডাকশনের দায়িত্বে পিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৪
বাংলাদেশ
A A
প্রোডাকশনের প্রধান পিয়া হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম নিউজ চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশনের হেড অফ প্রোডাকশন পদে পদোন্নতি লাভ করেছেন নায়লা পারভীন পিয়া। বাংলাদেশে তিনি প্রথম নারী, যিনি টেলিভিশন ব্রডকাস্ট ইন্ডাস্ট্রিতে হেড অফ প্রোডাকশনের দায়িত্ব পেয়ে ইতিহাস গড়লেন। চলতি বছরের মার্চের ৩১ তারিখ থেকে তিনি এই পদে দায়িত্ব পালন করছেন।

নায়লা পিয়া বলেন, ইনডিপেনডেন্ট টেলিভিশন তাকে নারী বলে পিছিয়ে রাখেনি। যোগ্যতা থাকলে যে একজন নারীকে দায়িত্বশীল পদের দায়িত্ব দেয়া যায়, ইনডিপেনডেন্ট টেলিভিশন তা প্রমাণ করেছে।

তিনি বলেন, নিউ মিডিয়ার যুগে টেলিভিশনের মান এবং দর্শকগ্রহণ যোগ্যতা ধরে রাখার জন্য নতুন নতুন সৃজনশীল কাজ বাড়াতে হবে। ডিজিটাল এবং টেলিভিশনের দর্শককে আমরা একভাবে দেখি। কিন্তু এই দুই মাধ্যমের দর্শক এবং চাহিদা ভিন্ন। তাই টেলিভিশন এবং ডিজিটালের দর্শকের চাহিদা অনুসারে প্রোডাকশন তৈরি করা এবং তা গ্রহণযোগ্যতা নিয়ে কাজ করতে চাই। সেই সাথে কাজ করতে চাই জেন্ডার ব্যালান্স নিয়েও।

Banglabid

অত্যন্ত মেধাবী এবং নানা গুণের পারদর্শী নায়লা পিয়া এর আগে যমুনা টিভি এবং একুশে টিভিতে কাজ করেছিলেন। তিনি ২০০৬ সাল থেকে ১৮ বছর ধরে টেলিভিশন ব্রডকাস্ট ইন্ডাস্ট্রিতে কাজ করছেন।

নায়লা পিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফোকলোর বিভাগে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি রাবির থিয়েটার ‘সমকাল নাট্যচক্র’র সঙ্গে জড়িত ছিলেন। শকুন্তলা, কবিসহ আরও বেশ কিছু মঞ্চ নাটকে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন।

তিনি ২০০৫ সালে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অভিনয়ের জন্য গোল্ড মেডেল পেয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনডিপেনডেন্ট টেলিভিশনটেলিভিশন ব্রডকাস্ট ইন্ডাস্ট্রিনায়লা পারভীন পিয়ানারী হেড অফ প্রোডাকশন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার্ক বললেন ‘তুমি বাংলাদেশে নেই’, মিরাজ বললেন ‘দেখিনি’, এগিয়ে এলেন আম্পায়ার

আগস্ট ১৪, ২০২৬

সিয়ামের পোস্টে ‘আন্ধার’-এর নতুন চমক!

আগস্ট ১৪, ২০২৬

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT