চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসঙ্গে ৪০টি ছবির প্রস্তাব পেয়েও বলিউডের আড়ালে এই অভিনেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৩
বিনোদন
A A
অভিনেতা একটি অনুষ্ঠানে উপস্থিত, পেছনে দর্শক ও অতিথিরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা সময় বেশ নাম করেছিলেন বলিউড তারকা যুগল হংসরাজ। শিশুশিল্পী হয়ে ফিল্ম ক্যারিয়ার শুরু করে একটা সময় হিরোর চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে সেই স্টারডম খুব বেশি দিন স্থায়ী হয়নি। দ্রুতই ঝরে পড়েন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে।

১৯৮৩ সালে শেখর কাপুরের ছবি ‘মাসুম’-এ শিশুশিল্পী হয়ে অভিনয় জগতে ডেবিউ করেছিলেন যুগল হংসরাজ। এরপর ১৯৮৬ সালে ‘কর্ম’ এবং ‘সুলতানাত’ এর মতো ছবিতেও শিশুশিল্পী হিসেবে অভিনয় করতে দেখা গেছে এই অভিনেতাকে।

ছোটবেলায় অনেক বিজ্ঞাপনেও কাজ করেছেন। অবশেষে ১৯৯৪ সালে ‘আ গালে লাগ জা’ ছবি দিয়ে পরিণত বয়সে তার বলিউড যাত্রা শুরু হয়। ওই ছবিতেই হিরোর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Banglabid

হিরো হিসেবে বলিউডে ডেবিউ করার পর প্রচুর জনপ্রিয়তা পেয়েছিলেন যুগল। দর্শকদের কাছ থেকেও অনেক ভালোবাসা পেয়েছেন তিনি। এরপর ১৯৯৬ সালে ‘পাপা কেহতে হ্যায়’ ছবিটি অভিনেতার ক্যারিয়ার আরও চাঙ্গা করে তোলে। শুধু তাই নয় ‘মহব্বতে’, ‘কাভি খুশি কভি গম’ এবং ‘সালাম নমস্তে’-এর মতো ছবি তার ক্যারিয়ারে মাইলস্টোন হয়ে দাঁড়ায়।

অনেকেই সেই সময় ধরে নিয়েছিলেন বলিউডের পরবর্তী সুপারস্টার হবেন যুগল হংসরাজ। কিন্তু সময়ের সঙ্গে ভাগ্য এমন মোড় নেয় যে সিনেমা জগত থেকে দূরে সরতে থাকেন অভিনেতা। বলিউডের একজন উজ্জ্বল তারকা পর্দা থেকে এমনভাবে অদৃশ্য হয়ে যান যেন কেউ তাকে দেখেননি।

একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে, তিনি তখন পর্দা থেকে অদৃশ্য হননি, বরং তিনি সেইসব ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন যা তার ক্যারিয়ার ধ্বংসের অন্যতম কারণ হয়ে ওঠে। একের পর এক হিট ছবি দেওয়ার কারণে যুগলের সঙ্গে কাজ নিয়ে চুক্তিবদ্ধ করার প্রতিযোগিতা চলছিল নির্মাতাদের মধ্যে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন একাধিক পরিচালক এবং প্রযোজকের থেকে একসঙ্গে ৪০টি ছবির অফারও পেয়েছিলেন অভিনেতা।

Reneta

যুগল সেই সব ছবিতে একটানা কাজ শুরু করেছিলেন, যার কারণে তিনি পর্দা থেকে দূরে চলে গেলেও ছবিগুলি কিন্তু ঠিকই রয়ে গিয়েছে। এরমধ্যে ৩৫টি ছবি তৈরি হয়েছে। বাকিগুলির কাজ মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে কিংবা শুটিংই শুরু হয়নি কোনটির।

একগুচ্ছ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে বছরের পর বছর বলিউডের পর্দা থেকে দূরে থাকেন অভিনেতা। অভিনেতার ক্যারিয়ারের সোনালি সময় নষ্ট হয়ে যায়। এই সময়ের মধ্যে তার একটি বা দুটি ছবি মুক্তি পায়, কিন্তু বক্স অফিসেও সেগুলো ফ্লপ প্রমাণিত হয়। ফলে দেখতে দেখতে বলিউড থেকে অদৃশ্য হয়ে যান তিনি।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউড তারকা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT