ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ মঙ্গলবার (৭ জুলাই) ইরাকের নাজাফে নেওয়া হবে। কোম শহরে জানাজার নামাজ শেষে তার মরদেহ বহনকারী কফিন নাজাফে পৌঁছাবে।
সোমবার (৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, খামেনির বড় ছেলে মোস্তফা খামেনি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মঙ্গলবার নাজাফ সফর করবেন। সেখানে তারা জানাজার অনুষ্ঠানে অংশ নেবেন।
এছাড়া বুধবার ইরাকের নাজাফ ও কারবালা শহরে আয়াতুল্লাহ আলী খামেনির আরও একটি জানাজার আয়োজন করা হবে।
সব আনুষ্ঠানিকতা শেষে আগামী বৃহস্পতিবার ইরানের মাশহাদে ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে।








