আন্তর্জাতিক

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ২৫

পেরুতে বাস দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পেরুতে একটি বাস দুর্ঘটনায় বাসটি পাহাড়ি ঢালে পড়ে গেছে, ধ্বংসস্তূপ ও ধোঁয়া দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পেরুর ওরগানস শহরে এক বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে কিছু সংখ্যক হাইতিয়ান রয়েছে।

পেরুর পুলিশের পক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত করেছে।

এএফপি জানায়, শনিবার কোরিয়ানকা ট্যুরস কোম্পানির বাসটি ৬০ জন যাত্রী নিয়ে রাজধানী লিমা থেকে ইকুয়েডর সীমান্তবর্তী টুম্বেসে যাচ্ছিল। এ সময়ে ওরগানস শহরে বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, আহতদের লিমা থেকে প্রায় এক হাজার কিলোমিটার উত্তরে রিসর্ট এল আল্টো এবং মানকোরার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও কতজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তা সঠিক জানা যায়নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কিছু সংক্ষক যাত্রী বাস থেকে ছিটকে পড়ে এবং বাকিরা ভেতরে আটকা পড়েছিল।

পুলিশ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছে, ‘ডেভিলস কার্ভ’ হিসেবে পরিচিত এক ভয়ংকর স্পটে বাসটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…