চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার ১২ আগস্ট সকালে রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা পাকিস্তানি শাসকগোষ্ঠীর আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন। তার দাবি, শেখ পরিবারের মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য কোনো অবদান ছিল না। এই কারণেই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও তার পরিবারের প্রতি পরবর্তী সময়ে প্রতিহিংসামূলক আচরণ করা হয়েছে।

Banglabid

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে জিয়াউর রহমান ও তার পরিবার অবিচ্ছেদ্যভাবে জড়িত। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং একজন বরেণ্য মুক্তিযোদ্ধা হিসেবে দেশের মানুষের কাছে পরিচিত ছিলেন। জিয়াউর রহমানের জনপ্রিয়তা ও দেশপ্রেম শেখ হাসিনা মেনে নিতে পারেননি। তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি ও নিপীড়নের শিকার হতে হয়েছে। জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছে।

রিজভী বলেন, ক্রীড়াবিদদের জন্য এমন একটি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যাতে খেলাধুলাই তাদের পেশা ও জীবিকার মাধ্যম হতে পারে। দায়িত্ব গ্রহণের পর থেকেই জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সরকার কাজ করছে। ক্রীড়া ক্ষেত্রেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

আরাফাত রহমান কোকোর মৃত্যুর প্রসঙ্গ তুলে রিজভী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি পরিবারকে বিপর্যস্ত করার কোনো চেষ্টাই বাদ রাখা হয়নি। তিনি কোকোকে একজন ক্রীড়া সংগঠক হিসেবে উল্লেখ করে দেশের ক্রীড়া উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাফাত রহমান কোকোমুক্তিযুদ্ধরুহুল কবির রিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT