চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের মানুষ আর অন্ধকার যুগে ফিরে যেতে চায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের মানুষ আর অন্ধকার যুগে ফিরে যেতে চায় না। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট, উন্নত ও আলোকিত বাংলাদেশ দেখতে চায়। যে বাংলাদেশের মূল চালিকা শক্তি হবে কারিগরি স্মার্ট জনশক্তি।

মন্ত্রী আজ সকালে কাকরাইলে আইডিইবি ভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ এর জেলা ও সার্ভিস এসোসিয়েশনসমূহের দুই দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু’র পথ অনুসরণ করে দেশ পরিচালনা করায় সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে সাম্প্রদায়িক দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।

বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ বছর আগের বাংলাদেশ ও বর্তমান বাংলাদেশের চিত্রে আকাশ পাতাল ব্যবধান। বাংলাদেশের অগ্রগতি দেখে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, উন্নয়ন ও নেতৃত্ব দেখতে চাইলে বাংলাদেশে যাও। বিশ্বের বৃহৎ ৩৫টি অর্থনৈতিক দেশের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে। দেশে হতদরিদ্র সংখ্যা ৫ ভাগে নেমে এসেছে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার বিচক্ষণ ও দেশপ্রেমমূলক নেতৃত্বের কারণে। তিনি দেশের মানুষের জন্য দিনে ১৮ ঘণ্টা পরিশ্রম করে যাচ্ছেন।

মন্ত্রী বলেন, আমাদের জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ। বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটির বেশি বাংলাদেশি রয়েছে যাদের ওপর তারা বহুলাংশে নির্ভরশীল। আমাদের দেশের মানুষ অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। আলোকিত বাংলাদেশ গড়তে হলে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে প্রশিক্ষিত জনগোষ্ঠি হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যাদির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সমস্যাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক।

আইডিইবি’র সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শামসুর রহমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাদুজ্জামান খান কামালপ্রধানমন্ত্রীবঙ্গবন্ধুস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

আকাশে মেঘের আনাগোনা, সামনে টানা বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ৫, ২০২৬

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT