চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে: বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি নেতারা জনগণের প্রত্যাখ্যানের বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে বিজয়ী হলেও ভিন্ন দাবি করেছে বিএনপি। দলটির মতে, ক্ষমতাসীন দলের শোচনীয় পরাজয় হয়েছে। জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।

সোমবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন স্থায়ী কমিটির তিন নেতা ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান।

গত ৭ জানুয়ারির নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় দলটির নেতারা বলেছেন, সরকারের সব অপচেষ্টা ব্যর্থ হয়েছে। জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। ভোটের যে পরিসংখ্যান দেখানো হচ্ছে, তা ভুয়া‌। তাই নির্বাচন বাতিল করতে হবে। সরকারকে পদত্যাগ করতে হবে।

Banglabid

জনগণের এ দাবির পক্ষে আগামী দুই দিন মঙ্গল ও বুধবার জনসংযোগ করবে বিএনপি। এরপর দলটি নতুন কর্মসূচি ঘোষণা করবে।

ভোট হওয়া ২৯৯টি আসনের মধ্যে নির্বাচন কমিশনের ঘোষণা করা ২৯৮টির ফল অনুযায়ী বিজয়ী হয়েছেন: আওয়ামী লীগের নৌকা প্রতীকের ২২৫ জন, স্বতন্ত্র ৬১ জন, জাতীয় পার্টির ১১ জন এবং কল্যাণ পার্টির একজন। একটি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় ময়মনসিংহ ৩ আসনের ফল ঘোষণা করা হয়নি। প্রার্থীর মৃত্যুর কারণে আগেই স্থগিত হয়ে যায় নওগাঁ-২ আসনের নির্বাচন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT