বিদ্যুতের ভেল্কিবাজিতে রাজধানীবাসীর রাত-দিন একাকার হয়ে যাচ্ছে। এলাকাভেদে তিন থেকে ৫ ঘণ্টা লোডশেডিংয়ে নাকাল মানুষ ক্ষোভ ঝাড়ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভিন্ন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা বিদ্যুতের আসা যাওয়ার খেলায় নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। কোনো কোনো এলাকায় পানির সমস্যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে।







