জনপদ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ, ট্রাক ও বাসের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ, ট্রাক ও বাসের ভিড়, যানজটের কারণে দুর্ভোগ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এর মধ্যে প্রাইভেটকার এবং মোটরসাইকেলের সংখ্যা বেশি দেখা গেছে মহাসড়কে।

গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৩০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা। পরিবারের সাথে ঈদ করতে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে করে বাড়ি ফিরতে দেখা গেছে অনেককেই।

অন্যদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সেতুর ওপর বেশ কয়েকটি দুর্ঘটনার কারণে কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর থেকে ভূঞাপুর দিয়ে ঘুরিয়ে দেয়ায় পূর্ব গোলচত্বর থেকে এলেঙ্গা লিংক রোড পর্যন্ত ঢাকামুখী ২৭ কিলোমিটার গাড়ির সারি রয়েছে।

পুলিশ জানিয়েছে, যানজট মোকাবেলায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৭ শতাধিক পুলিশ কর্মকর্তা কাজ করছে।

বিষয়:ঈদে ঘরমুখো মানুষ বঙ্গবন্ধু সেতু বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…