চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সে কৃষক বিক্ষোভ: রাস্তা অবরোধ, রাস্তায় সবজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ন ২৬, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক
A A

সস্তায় জিনিস আমদানি, চাষের খরচ সমানে বেড়ে যাওয়া ও সরকারি লাল ফিতার দাপটের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন ফ্রান্সের কৃষকরা। হাইওয়েতে ছড়িয়ে আছে সবজি। রাস্তা অবরোধ করা হয়েছে। সরকারি বাড়িতে ফেলা হচ্ছে সার। সারি সারি ট্রাক্টরও দাঁড় করিয়ে রাখা হয়েছে। এমনটাই ফ্রান্সের বড় শহরগুলোর বাইরে কৃষক বিক্ষোভের চিত্র।

সংবাদমাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, ফ্রান্সের কৃষকদের শক্তিশালী সংগঠন এফএনএসইএ দেশটির সরকারের কাছে তাদের ১০০টি দাবি তুলে দিয়েছে। তারা কৃষিক্ষেত্রের আরও সুরক্ষা চেয়েছে। তাদের দাবি, বিদেশ থেকে সস্তায় সবজি এনে তাদের অন্যায় প্রতিযোগিতার মুখে ফেলে দেওয়া হচ্ছে। আর আমলাতন্ত্র তাদের ওপর অনেক বেশি বোঝা চাপাচ্ছে।

ফ্রান্সে কৃষকদের এই ইউনিয়ন খুবই প্রভাবশালী। তারা দাবি করেছে, কৃষকদের ট্রাক্টর ও গাড়ির ক্ষেত্রে ডিজেলে ছাড় দিতে হবে। অবিলম্বে ইইউ-এর দেওয়া কৃষি ভর্তুকি তাদের হাতে তুলে দিতে হবে, বিমার অর্থ দেওয়ার গ্যারান্টি দিতে হবে, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতি হলে তা পূরণ করতে হবে।

ফ্রান্সের সামনে বড় চ্যালেঞ্জ
ফ্রান্সের কৃষকদের এই বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে পড়েছে। দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে তা শুরু হয়েছে। কিছুদিন আগেই জার্মানির কৃষকরাও বিক্ষোভ দেখিয়েছেন। ফ্রান্সের এই কৃষক বিক্ষোভের মোকাবেলা করা এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

নতুন প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট ম্যাক্রোঁদুই সপ্তাহ আগে নিয়োগ করেছেন। ম্যাক্রোঁর আশা, প্রশাসনে নতুন প্রাণ সঞ্চার করবেন তিনি। গতকাল দেশটির অর্থ, পরিবেশ ও কৃষিমন্ত্রীরা এই বিষয়ে একটি আলোচনায় বসেছিলেন। এই তিন মন্ত্রী কৃষকদের সমস্যা, বিশেষ করে ডিজেল নিয়ে এবং পশুপালন ও কৃষিজ জিনিসের ন্যায্য দাম নিয়ে কথা বলেছেন। তারা আজ শুক্রবারের মধ্যে কৃষকদের বিষয়ে একটি  ঘোষণা করতে চান।

চিন্তিত ম্যাক্রোঁ
ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন আসছে সামনে। এই অবস্থায় কৃষক বিক্ষোভ নিয়ে বেশ চিন্তিত ইউরোপীয় দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। কারণ, এই বিক্ষোভকে বিরোধীরা হাতিয়ার করতে পারে। তাদের অভিযোগ, সরকার ইইউ-র কৃষক-বিরোধী নিয়ম সমর্থন করছে। আর এই নিয়মগুলো সব দেশকে অনুসরণ করতেই হবে।

‘ভালো খাবার চাইলে দাম দিতে হবে’

Reneta

দেশটির কৃষক ইউনিয়নের একজন নেত্রী জানিয়েছেন, মানুষ ভালো খাবার খেতে চাইলে, তার উপযুক্ত দাম দিতে হবে। চাষ করছে কৃষকরা, অথচ তারা নিজেদের অন্নসংস্থান করতে পারছেন না। তাই বেশ হতাশ তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষকফ্রান্সফ্রান্সে কৃষক বিক্ষোভবিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

মার্চ ২১, ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের দিন ও পরের দিনের মেট্রোরেল চলাচলের সময়সূচি

মার্চ ২০, ২০২৬

মৌসুম সেরা টাইমিং করেও সেমিতে খেলা হল না ইমরানুরের

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT