চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে ডায়ালাইসিস ইউনিট বন্ধ চেষ্টার প্রতিবাদে রোগী ও স্বজনদের বিক্ষোভ

আলাউদ্দিন শিবলুআলাউদ্দিন শিবলু
৪:৫৯ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৫
অন্যান্য, জনপদ, নোয়াখালী
A A

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের কিডনি বিভাগের ডায়ালাইসিস ইউনিটটি বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কিডনি রোগী এবং তাদের স্বজনরা।

সোমবার (৭ জুলাই) দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।

প্রায় দুই ঘন্টাব্যাপি এই প্রতিবাদ কর্মসূচিতে কিডনি ডায়ালাইসিস ইউনিট বন্ধ করার সাথে জড়িত ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করেন প্রতিবাদকারীরা।

মানববন্ধন থেকে রোগী ও তাদের স্বজনরা জানান, নোয়াখালী জেনারেল হাসপাতালে ব্যয় সাশ্রয়ী আধুনিক কিডনি ডায়ালাইসিস ইউনিট থাকায় এখানে নোয়াখালী ছাড়াও লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লার লাকসামের হাজার হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। কিন্তু এই চিকিৎসা প্রাইভেট হাসপাতালগুলোতে করাতে গেলে লাখ লাখ টাকা খরচ হবে, যা আমাদের পক্ষে সম্ভব না।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, যেদিন থেকে এই ইউনিটে ডাঃ শহিদুল ইসলাম সাকিব যোগদান করেন সেদিন থেকে তিনি ভর্তিকৃত রোগী ও তাদের স্বজনদের সাথে অশালিন আচারণ শুরু করেন। একই সাথে তিনি এখানে রোগীদের ভালো চিকিৎসা না দিয়ে প্রাইভেট হাসপাতালে যাওয়ার জন্য বলেন।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, গত বৃহস্পতিবার দুদকের অভিযানের পর কিডনি ইউনিটে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের সম্মানহানী হয়েছে বলে আমাদের জানিয়েছেন। মানুষের উপকার করতে গিয়ে তারা এমন পরিস্থিতিতে পড়বেন এমনটা আশা করেননি। আমরা আপাতত ইউনিটটি বন্ধ করছি না। তবে সরকারিভাবে ইউনিটটি পরিচালনার জন্য দক্ষ জনবল ও প্রয়োজনীয় জিনিসপত্র না পাওয়া যায় তাহলে এটি চালানো সম্ভব হবে না।

Reneta

উল্লেখ্য, ৩ জুলাই দুর্নীতির অভিযোগে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টারে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডায়ালাইসিসনোয়াখালীপ্রতিবাদবন্ধবিক্ষোভরোগী ও স্বজন
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে এশিয়ার প্রতিনিধিত্ব করতে চায় জাপান

জুন ২৬, ২০২৬

চীনে সবচেয়ে উঁচু ভবনে প্লেনের ধাক্কা!

জুন ২৬, ২০২৬

জলবায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত মাঠপর্যায়ে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জুন ২৬, ২০২৬

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জুন ২৬, ২০২৬

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমাননের ঐতিহাসিক বৈঠক

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT