চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাইডশেয়ারিং খাতে নিরাপত্তা নিশ্চিতে পাঠাও-উবারের যৌথ ক্যাম্পেইন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ২০, জুলাই ২০২২
লাইফস্টাইল
A A

বাংলাদেশের রাইডশেয়ারিং খাতে নিরাপত্তার মান বাড়াতে যৌথ ক্যাম্পেইন পরিচালনার ঘোষণা করেছে পাঠাও এবং উবার। এর পাশাপাশি গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা প্রদান করাও এই ক্যাম্পেইনের একটি লক্ষ্য।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবারের মতো রাইডশেয়ারিং খাতে এই ধরনের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে উবার ও পাঠাও একত্রে উভয় প্ল্যাটফর্মের বিভিন্ন রাইডশেয়ার সুরক্ষা পদ্ধতি ও অন্যান্য ব্যবস্থা নিয়ে সচেতনতা সৃষ্টি করবে। এর মধ্যে রয়েছে চালক ও গাড়ির যাচাইকৃত তথ্যসহ ট্র্যাকযোগ্য ও ইন্স্যুরেন্সকৃত রাইড এবং বাধ্যতামূলক কাগজপত্র যাচাইয়ের সুনিয়ন্ত্রিত ব্যবস্থা।

ক্যাম্পেইনের প্রথম পর্যায়ে উবার ও পাঠাও-এর সব ড্রাইভারের জন্য একটি একই ট্রেনিং মডিউল চালু করা হবে। এর লক্ষ্য হলো ড্রাইভারদেরকে নিজেদের নিরাপত্তার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশিক্ষিত করে তোলা। মোটরযান চলাচল বিষয়ে সাধারণ নির্দেশনা, ট্র্যাফিক সংকেত ও ব্যবহারবিধি, ট্র্যাফিক ও সড়ক নিরাপত্তার নিয়ম ভঙ্গ করার প্রভাবসহ অন্যন্য প্রাসঙ্গিক বিষয় এই ট্রেনিং মডিউলের অন্তর্ভুক্ত থাকবে।

পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ বলেন, “আমাদের যাত্রী ও চালকদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সাথে সম্মিলিতভাবে বিভিন্ন উদ্যোগও আমরা গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি, উবারের সাথে এই যৌথ উদ্যোগ আমাদের নিরাপত্তার উন্নত মান নিশ্চিত করতে সাহায্য করবে এবং সবার জন্য নিরাপদ রাইডও নিশ্চিত করবে।”

উবার বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান আরমানুর রহমান বলেন, “ইউজারদেরকে নিরাপত্তা ও উন্নত অভিজ্ঞতা পেতে সাহায্য করা আমাদের কাছে সবসময় খুবই গুরুত্বপূর্ণ। রাইডশেয়ারিংয়ের নিরাপদ ও সুবিধাজনক রাইডের কারণে আমরা শুরু থেকেই মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করতে পেরেছি। আজ পাঠাও-এর সাথে সম্মিলিতভাবে সেই মানকে আরও উন্নত করে তোলার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। কোম্পানি হিসেবে একটি সাহসী ও স্বচ্ছ পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমরা নিজেদের প্ল্যাটফর্মের নিরাপত্তা উন্নত করতে কাজ করেছি। এর পাশাপাশি এই খাতের জন্য নতুন মানও স্থাপন করেছি। এছাড়া নিয়ন্ত্রক সংস্থা এবং নীতি সংক্রান্ত প্রধান অংশীদারদের সাথে সম্মিলিতভাবেও আমরা এগোচ্ছি। বাংলাদেশের জনগণ, আমাদের যাত্রী ও চালকদের জন্য রাইডশেয়ারিংকে নিরাপদ করার জন্য তাদের যে লক্ষ্য, তার সাথে আমরাও একমত।”

Reneta

যাত্রার শুরু থেকে সব অংশীদার ও নিয়ন্ত্রক সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে রাইডশেয়ারিং খাত। এর লক্ষ্য হলো একটি বাটন ট্যাপ করার মাধ্যমে সুবিধাজনক ও নিরাপদ যাতায়াতের সুযোগ প্রদান করে যাতায়াত ব্যবস্থার চিত্র পাল্টে দেওয়া। বাংলাদেশে রাইডশেয়ারিং একটি জনপ্রিয় পরিবহন মাধ্যম হয়ে ওঠার পেছনে প্রধান কারণ হলো এর সেফটি ফিচারগুলির সুবিধা। উবার ও পাঠাও-এর একটি দীর্ঘমেয়াদী যৌথ উদ্যোগের পথ চলা শুরু হলো। উভয় প্ল্যাটফর্মে যাত্রী ও চালকদের উন্নত অভিজ্ঞতা প্রদান করতে ক্রমাগত নিজেদের মান বাড়িয়ে তোলা এই উদ্যোগের লক্ষ্য।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উবারপাঠাও
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত নাহিদ, হার্ডির অলরাউন্ড পারফরম্যান্সে ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার

মে ৪, ২০২৬

ফাইনালে নাহিদের ২ উইকেট, হায়দরাবাদকে ১২৮ রানে থামাল পেশোয়ার

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতি

মে ৩, ২০২৬

বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা

মে ৩, ২০২৬

সমতায় ফিরেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে লিভারপুল

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT