বিনোদন

দীপিকার ‘পাঠান’ লুক প্রকাশ্যে

দীপিকার 'পাঠান' সিনেমার চরিত্রে এক নারী বন্দুক হাতে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’ সিনেমার পোস্টার, যেখানে তিনি বন্দুক হাতে দৃঢ়ভাবে তাকাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’ ছবির লুক। সামাজিক মাধ্যমে দীপিকার লুকের টিজার শেয়ার করেছেন শাহরুখ খান।

ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘আপনাকে মারতে তার বুলেটের প্রয়োজন নেই! পাঠান ছবিতে দীপিকা। ২০২৩ সালের ২৫ জানুয়ারি আসছে। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।’

দীপিকার প্রথম ঝলক দেখে ‘পাঠান’ দেখার আগ্রহ যেন আরও বেড়ে গেছে ভক্তদের। তবে কেউ কেউ বলছেন, এই ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরবেন শাহরুখ। তাই ছবিটিকে ঘিরে সিনেমাপ্রেমীদের উত্তেজনাও বেশি।

‘পাঠান’ সিনেমাটিতে শাহরুখ খান ও দীপিকা পাডুকোনকে দেখা যাবে ভারতীয় গুপ্তচর সংস্থার অফিসারের ভূমিকায়। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই অ্যাকশন থ্রিলার ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।

বিষয়:দীপিকা পাড়ুকোন পাঠান শাহরুখ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…