চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধ হলো পাকিস্তানে ‘পাঠান’র অবৈধ স্ক্রিনিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A
পাঠান সিনেমার মূল চরিত্রের এক দৃশ্য, একজন পুরুষ সালাম জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরো বিশ্বে চলছে ‘পাঠান’ নিয়ে মাতামাতি। ভারতের পাশের দেশ পাকিস্তানেও তাঁর ব্যতিক্রম নয়। কিন্তু বহুদিন ধরেই পাকিস্তানে বলিউড সিনেমা নিষিদ্ধ। তাই বলে থেমে থাকেননি পাকিস্তানের শাহরুখ ভক্তরা। করাচিতে অবৈধভাবে দেখানো হচ্ছিল ছবিটি। অবশেষে বন্ধ করা হলো অবৈধ স্ক্রিনিং।

জানা গেছে, সিন্ধ বোর্ড অব ফিল্ম সেন্সর ‘পাঠান’-এর অবৈধ স্ক্রিনিং বন্ধ করেছে। করাচি ডিফেন্স হাউজিং অথরিটিতে ‘পাঠান’-এর যেই প্রদর্শনী গুলো চলছিল, সেগুলো সব বন্ধ করা হয়েছে।

পাকিস্তানের এক গণমাধ্যমে বলা হয়েছে, ‘পাঠান’-এর টিকেট অনলাইনে ৯০০ রূপি করে বিক্রি করা হচ্ছিল। ‘ফায়ারওয়ার্কস ইভেন্টস’ নামের একটি প্রতিষ্ঠান এই প্রাইভেট স্ক্রিনিংগুলোর আয়োজন করেছিল।

Banglabid

সিন্ধ বোর্ড অব ফিল্ম সেন্সর-এর তরফ থেকে বলা হয়েছে, ‘চলচ্চিত্রটি বোর্ড কর্তৃক সর্বজনীন প্রদর্শনীর জন্য প্রত্যায়ন ছাড়া কোনো ব্যক্তি চলচ্চিত্রটির সরকারী বা ব্যক্তিগত প্রদর্শনীর আয়োজন করতে পারবেন না।’

আরও জানানো হয়েছে, নিয়ম লঙ্ঘন করলে তিন বছরের কারাদণ্ড অথবা ১ লক্ষ পাকিস্তানি রূপি জরিমানা করা হবে।

৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বক্স অফিস কাঁপিয়ে একের পর এক রেকর্ড গড়ছে ‘পাঠান’।

Reneta

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাঠানশাহরুখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেরপুরের বীর প্রতীক জহুরুল হক মুন্সী মারা গেছেন

পরবর্তী

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছে, জরুরি অবস্থা জারি

পরবর্তী
ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষ ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছে, জরুরি অবস্থা জারি

বৈচিত্র্যপূর্ণ উদ্যোগে বাংলাদেশে প্রতিবন্ধীদের জন্য সুইচের সুবিধা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইচ বাংলাদেশের ভিন্নধর্মী উদ্যোগ

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT