চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৪:২৮ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৫
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
জেদ্দায় পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ এর বাস্তবায়নে বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশটিকে স্থানীয় এবং বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে পর্যটনসহ ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে সাংস্কৃতিক অঙ্গনে। তেলের ওপর নির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদনশীল পণ্যে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে হাজারো কোটি রিয়াল বিনিয়োগ করেছে বর্তমান ক্রাউড প্রিন্স মোহাম্মদ বিন এর নেতৃত্বে রাজকীয় সৌদি সরকার। সৌদি সরকারের উদ্যোগে উন্মুক্ত পরিবেশে সৌদি আরবে এই অনুষ্ঠানগুলোতে বিশ্বের নামিদামি শিল্পীরা পারফর্ম করার প্রতিযোগিতায় নেমেছে। ইতোমধ্যে বিভিন্ন দেশ সৌদি আরবের পর্যটনশিল্পে বিনিয়োগ করছে।

প্রতিবছরের ন্যায় এবারও আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ,ভারত, ফিলিপিন সুদানসহ চারটি দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে স্থানীয় এবং প্রবাসীদের মাঝে তুলে ধরার আয়োজন “পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’। বাংলাদেশ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন জেমস, পড়শি, ঐশীসহ বিভিন্ন শিল্পীরা। সাথে থাকবেন স্থানীয় শিল্পীরা।

এবছর সৌদি সরকার ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতিপাদ্য হচ্ছে বিশ্বের কাছে আপনার পাসপোর্ট অর্থাৎ “পাস টু ওয়ার্ল্ড”। স্থানীয় এবং প্রবাসীদের মাঝে সৌদি সরকারের ইভেন্ট ম্যানেজমেন্ট অথরিটি একই ছাতার নিচে বাংলাদেশসহ চারটি দেশের ঐতিহ্যবাহি সংস্কৃতির মেলবন্ধন করেছে।

গতকাল জেদ্দার নভো হোটেলের বলরুমে এক প্রেস কনফারেন্সে এমনটি তুলে ধরেছেন কর্তৃপক্ষ। কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটর কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, এন এস আই কর্মকর্তা এ এস এম সায়েম, ফিলিপিন,ভারতীয় এবং সুদানের কনসাল জেনারেলসহ সহ স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম এর কর্মীরা।

আজ বুধবার থেকে এবছরের সিজন শুরু হলেও ৭ থেকে ১০ মে পর্যন্ত বাংলাদেশের ঐতিহ্যবাহী কালচার অনুষ্ঠানে তুলে ধরা হবে ঐতিহ্যবাহী খাবার, গার্মেন্ট ও কুটির শিল্পে স্টল এর মাধ্যমে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে নগর বাউল জেমস, পড়শি, ঐশী গান পরিবেশন করবেন। সাথে থাকবেন প্রবাসী শিল্পী আকিলাসহ স্থানীয় অন্য শিল্পীরাও।
আয়োজকরা বলছেন বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে তুলে ধরা হবে এসব অনুষ্ঠানে।

সৌদি আরবের বর্তমান পরিবেশে শুধু প্রবাসীদের আনন্দ বিনোদন দেয়া নয়, দুটি দেশের সংস্কৃতি বিনিময়ের যে সুযোগ এসেছে তাকে কাজে লাগাতে প্রয়োজন বিশেষ উদ্যোগ বলে মনে করছেন জেদ্দায় নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। তিনি বলেন, এই খাতেও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

ট্যাগ: জেদ্দায়পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা

পরবর্তী

জন্মদিনে অপি করিম, মিললো ২০০০ পর্বের মঞ্চ!

পরবর্তী
অপি করিমের জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনে অপি করিম, মিললো ২০০০ পর্বের মঞ্চ!

ইন্টার ও বার্সেলোনা ফুটবল খেলোয়াড়ের সাক্ষাৎ ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়ন্ত বার্সাকে সম্মান জানালেও ‘ভয়’ পাচ্ছে না ইন্টার

সর্বশেষ

ছবি: শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ (সংগৃহীত)।

সচিবালয়ের করিডোরে ৩ সাপ, তারপরে যা ঘটল…

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT