বাংলাদেশ

সোমবার থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু

বাংলাদেশে ট্রেন চলাচল শুরু, দ্রুত ও নিরাপদ পরিবহন ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে, দেশের বিভিন্ন রুটে ট্রেনের চলাচল স্বাভাবিক হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সোমবার (১২ আগস্ট) থেকে  সারাদেশে ট্রেন চলাচল শুরু হবে।  সোমবার থেকে পণ্যবাহী ট্রেন চলাচল করলেও মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে চলবে যাত্রীবাহী ট্রেন। 

রোববার (১১ আগস্ট) বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার থেকে প্রথমে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হবে। পরদিন লোকাল, মেইল ও কমিউটার ট্রেনগুলো চলবে। এছাড়া আগামী বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকার কারফিউ জারি করলে গত ১৯ জুলাই থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যাত্রী ও কন্টেনারবাহী এবং তেলবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। গত ১ আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হলেও ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির প্রথমদিন আবারও বন্ধ হয় ট্রেন চলাচল। এরপর ২ আগস্ট থেকে কন্টেনারবাহী ট্রেন চলাচল শুরু হলে আন্দোলনের মুখে ৩ আগস্টের পর কন্টেনারবাহী ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।

বিষয়:ট্রেন মঙ্গলবার যাত্রীবাহী ট্রেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…