কুয়েত বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সহ-সভাপতি, জৈষ্ঠ্য সাংবাদিক শরিফ মোহাম্মদ মিজানুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী ও এসএ টিভির কুয়েত প্রতিনিধি সেলিম হাওলাদার এর একমাত্র ছেলে মোঃ শামস এর অকাল মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ জুলাই) কুয়েত সিটির নিউ রাজধানী হোটেলে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় স্মরণ সভার উপস্থিত অতিথিরা শরীফ মিজানের বিভিন্ন কার্মকান্ড স্মৃতিচারণ ও প্রবাসে তার ভূমিকা তুলে ধরেন।
এসময় কুয়েত বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, আরটিভি প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন, ৭১ টিভি ও ঢাকাপোস্ট প্রতিনিধি সাদেক রিপন, যমুনা টিভি প্রতিনিধি মোহাম্মদ হেব্জু মিয়া, ডিবিসি প্রতিনিধি মহসিন পারভেজ, চ্যানেল আই অনলাইন সংবাদদাতা মোশাররফ হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








