করখেলাপী, ঋণখেলাপী এবং অর্থ পাচারকারীরা একই ব্যক্তি, তাদেরকে প্রশ্রয় না দিয়ে সরকারের উচিত শাসন করা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ এর আলোচনায় এই পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। জোর করে ব্যাংক একীভূত করার চেয়ে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার দিকে মনোযোগী হওয়ার কথা বলেন তিনি।








