প্রবাস সংবাদ

মালদ্বীপে টেনিস প্রতিযোগিতায় বাংলাদেশের পাঁচ অর্জন

বাংলাদেশের টেনিস খেলোয়াড়রা মালদ্বীপে টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের টেনিস দল মালদ্বীপে টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, যেখানে তারা বিভিন্ন ম্যাচে অংশ নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপে চার দেশীয় আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। দিরাগু ইনভাইটেশন টেনিস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে বাংলাদেশসহ অংশগ্রহণ করেছে স্বাগতিক মালদ্বীপ, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

শনিবার মালেতে টুর্নার্মেন্টটির ফাইনাল সম্পন্ন হয়েছে। আসরে পাঁচটি পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৪ মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন (ডাবল) হয়েছেন বাংলাদেশি হালিমা জাহান। সিঙ্গেলেও রানারআপ হয়েছেন তিনি। অনূর্ধ্ব-১৬ মেয়েদের গ্রুপে রানারআপ (ডাবল) হয়েছেন বাংলাদেশি সুবর্ণা খাতুন। ছেলেদের গ্রুপে রানারআপ (ডাবল) হয়েছেন বাংলাদেশি তানভীর মন তুষার। এছাড়াও অনূর্ধ্ব-১৪ ইভেন্টে কাব্য গায়েন বিশেষ পুরস্কার পেয়েছেন।

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। বলেছেন, ‘বাংলাদেশসহ আজ যারা এশিয়ার মধ্যে অংশগ্রহণ করেছে তারা অনেক ভালো খেলেছে। আগামীতে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করে আরও ভালো করবে, এই প্রত্যাশা করি।’

এছাড়া টেনিস এসোসিয়েশন মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট আহমেদ হাফিজ, সাবেক সভাপতি আহমেদ নাজির আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিষয়:বাংলাদেশের অংশগ্রহণ মালদ্বীপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…