শুটিংয়ে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে একক ইভেন্টে শ্বাসরুদ্ধকর সমাপ্তি হয়েছে। সাউথ কোরিয়া ও চীনের প্রতিযোগীর স্কোর ছিল সমানে সমান। নিয়ম অনুযায়ী টাইব্রেকের জন্য তাদের মাঝে হয় শ্যুট-অফ। তাতে বেশি স্কোর (১০.৪) তোলায় স্বর্ণপদক জিতে নেন কোরিয়ান বান হায়োজিন।
সোমবার প্যারিস অলিম্পিকে তৃতীয় দিনের প্রথম পদক সাউথ কোরিয়াকে এনে দেন ১৬ বর্ষী হায়োজিন। তার সমান ২৫১.৮ পয়েন্ট পেয়েও শ্যুট-অফে (১০.৩ স্কোর) পেরে না ওঠায় চীনের হুয়াং ইউটিংকে রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। সুইজারল্যান্ডকে ব্রোঞ্জ এনে দিয়েছেন অড্রে গগনিয়াট, ২৩০.৩ স্কোর তুলে।
বাংলাদেশ সময় বিকেল ৪টায় ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের পদকের ফয়সালা হবে।







