চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির ৫০ তম দিনেও হাউজফুল ‘পরাণ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২২
বিনোদন
A A

কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল রায়হান রাফী পরিচালিত ছবি ‘পরাণ’। মুক্তির ৫০ তম দিন হয়ে গেলেও দর্শকের কাছে এখনও আগ্রহের শীর্ষে লাইভ টেকনোলজিস প্রযোজিত এ ছবি। মুক্তির ৫০ তম দিনে এসে ‘হাউজফুল’ চলতি বছরে সুপারহিট এই ছবি।

শুধু তাই নয়, ব্ল্যাকে টিকেট বিক্রি হতেও দেখা গেছে। প্রদর্শক সমিতি জানাচ্ছে, এতোদিন পরে এসেও সিঙ্গেল স্ক্রিনে ‘হাউজফুল’ ও ব্ল্যাকে টিকেট বিক্রি হওয়া চাট্টিখানা কথা নয়!

শুক্রবার ‘পরাণ’ দেখতে মধুমিতা হলে গিয়েছিলেন ছবির নায়ক শরিফুল রাজ ও পরিচালক রায়হান রাফী। তারা জানান, ব্ল্যাকে টিকেট কিনে ছবি দেখেছেন। রাজ বলেন, পরিচালকসহ কয়েকজন দর্শক বেশে সিনেমাটি দেখতে গিয়েছিলাম। যাওয়ার আগেই কাউন্টার থেকে সব টিকিট বিক্রি হয়ে গেছে। পরে ব্ল্যাকে টিকিট কেটে হলে ঢুকেছি। পরিচালক রাফী বলেন, মানুষের এই ভালোবাসা প্রকাশের অনুভূতি ভাষাতে প্রকাশ করতে পারবো না।

Banglabid

‘পরাণ’ মুক্তির অষ্টম সপ্তাহ চলছে। বর্তমানে ৩৩টি সিনেমা হলে চলছে ছবিটি। স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখাতে দেদারসে চলছে ‘পরাণ’। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, মুক্তির পর থেকে পরাণ যেভাবে দর্শক দেখতে এটা একপ্রকার রেকর্ড বলা যায়। বিদেশী ছবি শো কমিয়েও পরাণ শো বাড়াতে হয়েছে।

প্রযোজক ইয়াসির আরাফাত বলেন, নতুন করে আবার শ্যামলী, মধুমিতা, মধুবন (বগুড়া), রুটস সিনেক্লাব, নিউ মেট্রো ছাড়াও কয়েকটি হলে ‘পরাণ’ চালানো হচ্ছে। ঈদে মুক্তির প্রথমদিকে যেমন দর্শকের উন্মাদনা ছিল, ৫০ দিনের মাথাও এসেও দর্শক একই উচ্ছ্বাস নিয়ে ‘পরাণ’ দেখছেন। সিনেপ্লেক্সে এখনও টিকেট সংকট রয়েছে। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া থেকে ভালো সাড়া এসেছে। অচিরেই ইউরোপের তিনদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘পরাণ’।

Reneta

শরিফুল রাজ, ইয়াশ রোহান, নাসির উদ্দিন খান, রাশেদ অপু ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মিম। অনেকেই বলছেন, গ্লামারহীন অনন্য চরিত্র দিয়ে মিম তার ক্যারিয়ারে অন্যতম সেরা অভিনয় দেখিয়েছেন। মিম বলেন, আগে অনেক ছবি করেছি। সেগুলো থেকে দর্শকের অনেক  ভালোবাসা পেয়েছি কিন্তু পরাণ আমাকে সবচেয়ে বেশি দর্শকের কাছে নিয়ে গেছে এবং অভিনয়ের প্রশংসা এসে দিয়েছে। আমি দর্শকের কাছে কৃতজ্ঞ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াশ রোহাননাসির উদ্দিন খানপরাণমিমরাশেদ অপুলিড বিনোদনশরিফুল রাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT