সোমবার বিয়ে করলেন কলকাতার তারকা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। এদিন দুপুরে পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ সারলেন পরম-পিয়া।
জানা গেছে, অভিনেতার যোধপুর পার্কের বাড়িতেই সইয়ের কাজ সারেন তারা। নতুন জুটির আইনি বিয়েতে উপস্থিত ছিলেন তাদের পরিবারের লোকজন এবং নিকট বন্ধুরা।
খুব সাদামাটা আয়োজনে যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, তা বোঝা গেল পরম-পিয়ার ছবি দেখে! সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পিয়ার সাথে তিনটি ছবি পোস্ট করেন পরমব্রত৷ সঙ্গে জুড়ে দেন ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি টিএস এলিয়টের লেখা দু’লাইনের পদ্ম!
এই সাদামাটা বিয়ের আয়োজনে খাবারের মেনুটাও ছিলো বেশ সহজ! বিয়ের অনুষ্ঠানে নিকট আত্মীয় এবং বন্ধুরা মিলে প্রায় ২৫-৩০ জন ছিলেন বলে জানাচ্ছে কলকাতার সংবাদমাধ্যম। ভাত, ডাল, মাছের কালিয়া, মাংস, চাটনি এবং মিষ্টি! ঠিক এতোটুকই নাকি ছিলো!








