চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৪ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, মৌলভীবাজার
A A

মো. জালাল উদ্দিন: মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইনের কাছে গরু চরাচ্ছিলেন বৃদ্ধ মুকুল মালাকার (৬৫)। একপর্যায়ে গরু রেললাইনে উঠে যায়। একই সময়ে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ছুটে আসছিল। ট্রেন আসতে দেখে মুকুল মালাকার গরুকে বাঁচানোর চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

শুক্রবার ১ সেপ্টেম্বর কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই এলাকায় নিহত মুকুল মালাকারের বাড়িও।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গুপ্তগ্রামের পাশ দিয়ে সিলেট-কুলাউড়া রেললাইন গেছে। মুকুল মালাকার প্রতিদিনের মতো গরু নিয়ে রেললাইনের আশপাশে চরাতে যান। বেলা পৌনে একটার দিকে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। মুকুল মালাকার ট্রেন আসতে দেখে রেললাইনে উঠে পড়া গরুকে সরানোর চেষ্টা করছিলেন। গরুটি বেঁচে যায়। তবে ট্রেনের আঘাতে মুকুল রেললাইনের পাশে ছিটকে পড়েন। তাতে তার মাথায় প্রচণ্ড চোট লাগে। ট্রেন চলে যাওয়ার পর আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব তিনি বলেন, আমরা বিকেলে এ দুর্ঘটনার খবর পেয়েছি। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগ: পারাবত এক্সপ্রেস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়া থেকে নিয়ন্ত্রণ হচ্ছে অনলাইন জুয়ার ওয়েবসাইট

পরবর্তী

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পরবর্তী
বাংলাদেশের রাজধানী ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাভেদ আখতার, ইউনিলিভার বাংলাদেশের নতুন চেয়ারম্যান, পেশাদার ব্যবসায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনিলিভার বাংলাদেশের নতুন চেয়ারম্যান জাভেদ আখতার

সর্বশেষ

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT