চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দিনে ২ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে ‘পাপ পুণ্য’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ন ১৬, জুলাই ২০২২
বিনোদন
A A

অনলাইনে মুক্তির পর থেকে ব্যাপক সাড়া পাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পাপ পুণ্য’। এমনকি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ঈদের ছবির সঙ্গে পাল্লা দিয়ে আলোচনায় থাকছে ছবিটি!

অনলাইনে মুক্তির চার দিনে ২ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে ছবিটি। শনিবার দুপুর পর্যন্ত ‘পাপ পুণ্য’র ভিউ প্রায় আড়াই মিলিয়নের কাছাকাছি!

শুধু তাই নয়, ছবিটি দেখে মন্তব্য করেছেন ৫ হাজারের বেশি মানুষ। সবচেয়ে অবাক করা বিষয় হলো, দর্শকের করা মন্তব্যের সবগুলো ইতিবাচক। কোনো নেতিবাচক মন্তব্য নেই বললেই চলে!

সোমবার (১১ জুলাই) চ্যানেল আইয়ের পর্দায় প্রিমিয়ারের পর চ্যানেল আইয়ের ইউটিউবে অবমুক্ত হলে আলোচনায় আসে ‘পাপ পুণ্য’। বাংলা চলচ্চিত্র বিষয়ক গ্রুপগুলোতেও ছবিটি নিয়ে আলোচনা হচ্ছে, পাচ্ছে প্রশংসা।

শুধু বাংলাদেশি দর্শক নয়, বহু ভারতীয় দর্শকও সিনেমাটি দেখে তাদের ভালো লাগার কথা শেয়ার করছেন।
এই ছবির মধ্য দিয়ে ‘মনপুরা’র প্রায় এক যুগ পর গিয়াস উদ্দিন সেলিমের সিনেমায় অভিনয় করেছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। শুরু থেকেই সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন এই তারকা অভিনেতা।

চঞ্চল চৌধুরী ছাড়াও এই সিনমোয় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, আফসানা মিমি, মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল প্রমুখ।

Reneta

মনপুরা, স্বপ্নজাল, গুণিনের পর ‘পাপ পুণ্য’ গিয়াস উদ্দিন সেলিমের চতুর্থ ছবি। জনপ্রিয় এই পরিচালক বলেন, চলচ্চিত্রের এই দুর্দিনে এমন ছবি দরকার যা ‘পাপ পুণ্য’র মতো। আগের ছবিগুলোর চেয়ে এটি সম্পূর্ণ আলাদা ফরম্যাটে বানানো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফসানা মিমিগাউসুল আলম শাওনগুণিনচঞ্চল চৌধুরীপাপ-পুণ্যফজলুর রহমান বাবুফারজানা চুমকিমনপুরামনির খান শিমুলমামুনুর রশিদলিড বিনোদনশাহনাজ সুমিসিনেমাসিয়াম আহমেদস্বপ্নজাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মারধরের শিকার লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল।

চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হিটলার ও ইহুদি নিয়ে বিতর্কিত বক্তব্য, অস্ট্রেলিয়া থেকে আজহারী বহিষ্কৃত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারের বলরুম প্রকল্পে আদালতের স্থগিতাদেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কোস্টগার্ডের বিরুদ্ধে জেলেদের মাছ লুটের অভিযোগ!

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, সবাই নিহত

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT