চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলো ‘পাপ-পুণ্য’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A
বাংলাদেশি ব্যক্তিরা একটি গাছের নিচে বসে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে মুক্তির পর থেকে ব্যাপক সাড়া পেয়েছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পাপ-পুণ্য’। দুই মাসেই ছবিটি স্পর্শ করেছে কোটি ভিউয়ের মাইলফলক!

শুধু তাই নয়, ছবিটি দেখে মন্তব্য করেছেন ১১ হাজারের বেশি মানুষ। সবচেয়ে অবাক করা বিষয় হলো, দর্শকের করা মন্তব্যের সবগুলো ইতিবাচক। কোনো নেতিবাচক মন্তব্য নেই বললেই চলে!

১১ জুলাই চ্যানেল আইয়ের পর্দায় প্রিমিয়ারের পর চ্যানেল আইয়ের ইউটিউবে অবমুক্ত হয় ‘পাপ-পুণ্য’। এর পর থেকেই অনলাইনে সিনেমাটি নিয়ে প্রশংসার ফুলঝুরি। সাধারণ সিনেপ্রেমী মানুষের পাশাপাশি বাংলা চলচ্চিত্র বিষয়ক পেজ ও গ্রুপগুলোতেও ছবিটি নিয়ে বিস্তর আলোচনা হয়। এখনও হচ্ছে।

Banglabid

শুধু বাংলাদেশি দর্শক নয়, বহু ভারতীয় দর্শকও সিনেমাটি দেখে তাদের ভালো লাগার কথা শেয়ার করছেন মন্তব্যে। এমনকি প্রবাসী দর্শকরাও ছবিটি দেখে জানিয়েছেন তাদের মতামত।

এই ছবির মধ্য দিয়ে ‘মনপুরা’র প্রায় এক যুগ পর গিয়াস উদ্দিন সেলিমের সিনেমায় অভিনয় করেছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। শুরু থেকেই সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন এই তারকা অভিনেতা।

চঞ্চল চৌধুরী ছাড়াও এই সিনমোয় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, আফসানা মিমি, মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল প্রমুখ।

Reneta

মনপুরা, স্বপ্নজাল, গুণিনের পর ‘পাপ পুণ্য’ গিয়াস উদ্দিন সেলিমের চতুর্থ ছবি। জনপ্রিয় এই পরিচালক বলেন, চলচ্চিত্রের এই দুর্দিনে এমন ছবি দরকার যা ‘পাপ পুণ্য’র মতো। আগের ছবিগুলোর চেয়ে এটি সম্পূর্ণ আলাদা ফরম্যাটে বানানো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফসানা মিমিইমপ্রেসকোটি ভিউগাউসুল আলম শাওনগিয়াস উদ্দিন সেলিমচঞ্চল চৌধুরীচ্যানেল আইপাপ-পুণ্যফজলুর রহমান বাবুফারজানা চুমকিভিউমনির খান শিমুলমামুনুর রশিদলিড বিনোদনশাহনাজ সুমিসিনেমাসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আগস্ট ১৬, ২০২৬

স্টোরেজে নতুন সম্ভাবনা: হার্ডড্রাইভের বিকল্প হতে পারে আলো!

আগস্ট ১৬, ২০২৬

ডারউইনে শান্ত-মিরাজদের রূপকথা, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

পাহাড়ি সড়কে মুহূর্তেই নিভে গেল ৪ প্রাণ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT