জনপদ

শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, জনজীবনে স্থবিরতা

ধোঁয়ায় ঢাকা পঞ্চগড়ের রাস্তায় দুই ব্যক্তি সাইকেল চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ের শীতল আবহাওয়ায় ধোঁয়ায় ঢাকা রাস্তায় দুই ব্যক্তি সাইকেল চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অব্যাহত পাহাড়ি হিম বাতাস ও ঘন কুয়াশায় আচ্ছন্ন উত্তরের জেলা পঞ্চগড়। নতুন বছরের শুরুতে জেঁকে বসেছে শীত। কনকনে ঠাণ্ডায় স্থবির হয়ে পড়ছে জীবনযাত্রা। প্রতিদিনই কমছে তাপমাত্রা। শীতের তীব্রতায় চরম ভোগান্তিতে প্রান্তিক মানুষ।

জেলায় শুক্রবার ৫ জানুয়ারি সকালে তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা-হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাস ও তীব্র শীতে জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমে যাওয়ায় বেশ কয়েকদিন ধরেই অনুভূত হচ্ছে তীব্র শীত।

চলতি মৌসুমে দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড হয়েছে হিমালয় কন্যা পঞ্চগড়ে। সারাদিন কুয়াশার চাদরে ঢেকে থাকা এই জনপদে, সূর্যের দেখা না মেলায় দুপুরেও হেডলাইট জ্বেলে চলছে যানবাহন। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে।

প্রচণ্ড শীতে জেলায় বেড়েছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের হার। আবহাওয়া পূর্বাভাস বলছে, সামনের দিনগুলোতে বাড়তে পারে শীতের তীব্রতা।

 

বিষয়:পঞ্চগড় শৈত্যপ্রবাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…