রাজধানীর পুরান পল্টনের কালভার্ট রোডের ফাইন্যান্স টাওয়ারের পঞ্চম তলায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বুধবার (১২ জুন) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাজাহান শিকদার বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।
তিনি জানান: রাত ৭:২৬ মিনিটে ফাইন্যান্স টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরআগে সন্ধ্যা ৬: ৪৮ মিনিটে ফাইন্যান্স টাওয়ারের পঞ্চম তলায় আগুনের ঘটনা ঘটে। আমাদের প্রথম ইউনিট ৬টা ৫৮ মিনিটে পৌঁছায়।
তিনি জানান, আগুনের কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক বলেন, ভবনে আটকে পড়া চারজন পুরুষ এবং তিনজন নারীকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়া কোনো হতাহত নাই।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলবে বলেও জানান তিনি।







