চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পল্টনের ঘটনায় মামলা, আসামি দু’হাজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A

রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় একটি মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ৮ ডিসেম্বর পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবারের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ৪৭৩ জনকে এজাহারনামীয় আসামি ও ১৫০০-২০০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে এ মামলা করা হয়েছে।

এ বিষয়ে মতিঝিল বিভাগের অতিরিক্ত কমিশনার (এসি) এনামুল হক মিঠু বলেন, দলীয় কার্যালয়ে বিস্ফোরক সামগ্রী রাখা, পুলিশের ওপর হামলা এবং নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়। পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর কেন্দ্রীয় কার্যালয় থেকে এবং আশপাশের এলাকা থেকে বিএনপির ৪৭৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দেড় থেকে দুই হাজার নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, উত্তর কমিটির আহ্বায়ক আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে আসামি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ৮ ডিসেম্বর সকালে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশসনস) বিপ্লব কুমার সরকার জানান, বিএনপির যেসব নেতাকর্মীকে আমরা আটক করেছি তাদের বিরুদ্ধে মামলা হবে। আবার কারো কারো বিরুদ্ধে আগের গ্রেপ্তারি পরোয়ানা ছিল, তাদের সেসব মামলায় গ্রেপ্তার দেখানো হবে। তবে সবার নামেই নতুন করে মামলা হবে। এসব মামলায় অজ্ঞাত আসামি করা হবে আরও অনেককে।

Reneta

পুলিশ সদস্যরা বিএনপি অফিসের ভেতরে ককটেল সরবরাহ করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে বিপ্লব কুমার সরকার বলেন: দায়িত্বশীল পদে থাকা কোন রাজনীতিকের পক্ষ থেকে এমন বক্তব্য কাঙ্খিত নয়।

এদিকে পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সামনে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন। ফকিরাপুল চৌরাস্তা থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত সড়কে বেরিকেড দিয়ে সব ধরনের যানবাহন ও পথচারীদের চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। ফকিরাপুল ও নাইটেঙ্গেল এলাকা ঘিরে পুলিশের সতর্ক অবস্থান। এছাড়াও টহল বাড়িয়েছে র‌্যাব সদস্যরাও।

বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে চাল, পানি, খিচুরি ও নগদ টাকা পাওয়া যায় বলে জানায় পুলিশ।

অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামিবিএনপিমামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT