চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনা যুবলীগের দায়িত্বে পলাশ-সুজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৩
খুলনা, জনপদ
A A

খুলনা মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মহানগর যুবলীগের দ্বিতীয় অধিবেশনে সফিকুর রহমান পলাশকে সভাপতি ও শেখ শাহাজালাল হোসেন সুজনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার রাতে খুলনা ইউনাইটেড ক্লাবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সভায় যুবলীগের চেয়ারম্যান তার বক্তব্যের শুরুতে খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

সভায় মহানগর সভাপতি পদে সফিকুর রহমান পলাশের নাম প্রস্তাব করেন খুলনা মহানগর যুবলীগের কাউন্সিলর আল আমীন উকিল, সমর্থন দেন শেখ মোহাম্মদ আলী। সাধারণ সম্পাদক পদে শেখ শাহাজালাল হোসেন সুজনের নাম প্রস্তাব করেন খুলনা মহানগর যুবলীগের কাউন্সিলর কাজী কামাল হোসেন, সমর্থন করেন রোজী ইসলাম নদী।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্য কোনো নাম প্রস্তাব না হওয়ায় সভাপতি পদে সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক পদে শেখ শাহাজালাল হোসেন সুজন নির্বাচিত হন।

সভা সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।

Reneta

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, মুজিবর রহমান চৌধুরী নিক্সন এমপি, রফিকুল ইসলাম রফিক, মৃণাল কান্তি জোয়ার্দার, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল আহসান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নবীরুজ্জামান বাবুসহ কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দসহ খুলনা মহানগর যুবলীগের ৫০৯ জন কাউন্সিলর।

আহবায়ক কমিটিতে প্রাধান্য পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতারা। যারা দীর্ঘদিন ছিলেন পদবঞ্চিত। আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ ২৫ সদস্যের কমিটির অধিকাংশই বিভিন্ন সময়ে ছাত্রলীগের কমিটিতে ছিলেন। সদ্য বিদায়ী কমিটির বেশ কয়েকজনও ঠাঁই পেয়েছেন পলাশ-সুজনের কমিটিতে।

কমিটির সদস্যরা হলেন- এস এম হাফিজুর রহমান, রোজি ইসলাম নদী, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, এ্যাডভোকেট আল আমিন, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, শওকত হোসেন, শেখ মোঃ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, জুয়েল হাসান দিপু, সাজ্জাদুর রহমান লিংকন, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, কে এম শাহিন, ইয়াসির আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ। ঘোষিত কমিটির আহ্বায়ক সফিকুর রহমান পলাশ ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এর আগে নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাহী সদস্যের দায়িত্বেও ছিলেন। ছাত্রলীগের নেতৃত্ব ছাড়ার পর যুবলীগের কর্মকান্ডে নিজেকে সক্রিয় রেখেছেন।

নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন ২০১০ সালে খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১১ সালে বাংলাদেশ ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদক, ২০১৫ সালে মহানগর ছাত্রলীগের সভাপতি এবং পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। শেখ শাহাজালাল হোসেন সুজনের পিতা বীরমুক্তিযোদ্ধা শেখ শহিদুল হক ষাটের দশকে তুখোড় ছাত্রনেতা হিসেবে পরিচিত। যিনি খুলনা মহানগর শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

চীন সফরে ট্রাম্প: ইরান যুদ্ধ থেকে শুল্ক, আলোচনায় একাধিক ইস্যু

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থ জালিয়াতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত দেবাশিস ঘোষ

মে ১১, ২০২৬
ছবি: অভিযুক্ত ছেলে মোশারফ হোসেন রাফি (প্রতিনিধি)।

টাকা না দেওয়ায় মাদকাসক্ত সন্তানের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মে ১১, ২০২৬

আজ থেকে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT