জনপদ

নারায়ণগঞ্জে তিনটি হত্যা মামলায় পলক ১২ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জে তিনটি হত্যা মামলায় পলক ১২ দিনের রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের তদন্তে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে শিক্ষার্থীসহ তিনজনকে গুলি করে হত্যার মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকে ১২ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট বেলায়েত হোসেনের আদালতে হাজির করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১৯ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তিনটি মামলায় চারদিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে কঠোর নিরাপত্তায় জুনায়েদ আহমেদ পলকে নারায়ণগঞ্জে আদালতে আনা হয়।

মামলায় বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের আবুল হাসান ও সিদ্ধিরগঞ্জের শরীফ ও শিক্ষার্থী হাফেজ সোলাইমান নামে তিনজনকে গুলি করে হত্যা করা হয়। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্দেশ আওয়ামী সন্ত্রাসীরা ছাত্রজনতার উপর হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত করে৷ এ ছাড়া তার বিরুদ্ধে বিস্ফোরণ আইনের বিষয়টিও উল্লেখ করা হয়। এসব মামলায় পলককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির ১৯ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিনটি মামলায় চারদিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জুনায়েদ আহমেদ পলকে জিজ্ঞেসাবাদে মামলার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে মনে করে রাষ্ট্র পক্ষের আইনজীবী৷

বিষয়:গুলি করে হত্যাজুনায়েদ আহমেদ পলকরিমান্ড
প্রতিবেদক

রুমন রেজা

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…